নির্দিষ্ট লোক ছাড়া আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসুচি-তে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ

নির্দিষ্ট লোক ছাড়া আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসুচি-তে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে কেন্দ্র করে জাতিয় নাগরিক পার্টির (এনসিপি) আন্দোলনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে যমুনার আশেপাশের সব সড়কে। এই এলাকায় প্রবেশের সব পথে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গতরাত থেকে শুরু হওয়া এ অবস্থান কর্মসুচিতে যোগ দেয়ার জন্য বিদেশে অবস্থিত পিনাকি ও ইলিয়াস সহ আওয়ামী বিরোধী সকল ইউটিউবাররা উদাত্ত আহ্বান জানায়। ঠিক একইভাবে তারা ৫ই ফেব্রুয়ারি আহ্বান জানিয়েছিল ধানমন্ডি ৩২ ভাঙ্গার জন্য। তাদের এই আহ্ববানে জামাত শিবির, হেফাজতের শতাধিক নেতাকর্মি গত রাতে জমায়েত হলেও, ভোরে অনেকে চলে যায় যার যার বাসায় জুম্মার নামাজ আদায়ের প্রস্তুতি নিতে। আজ সকাল থেকে এনসিপি নেতাকর্মি ছাড়া নতুন কাউকেই আর ঢুকতে দিচ্ছে না পুলিশ।

সরেজমিন দেখা গেছে, মগবাজার থেকে মিন্টু রোডের প্রবেশের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড। ডিএমপি ও আর্মড পুলিশের একটি দল সতর্ক অবস্থানে রয়েছে। হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় থেকে শুরু করে যমুনার সামনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও কঠোর অবস্থানে থাকতে দেখা যায়। এছাড়া কাকরাইল মসজিদ থেকে শুরু করে প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তাতেও পুলিশের অতিরিক্ত সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, উদ্ভুত পরিস্থিতির কারণে এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে এবং নিরাপত্তার কোনও ঘাটতি না থাকে সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Visited 131 times, 1 visit(s) today