ব্যুরো প্রধান, ফেনী:
ফেনীতে কোন মামলা ছাড়াই জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবি শাহজাহান সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ৯টার দিকে তার ব্যক্তিগত চেম্বার থেকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পরিবারের দাবি, ৫ আগষ্টের পরে প্রায় ১০ মাস তিনি পেশাগত কাজেই ছিলেন। কোন মামলা না থাকায় তিনি সোমবার রাতেও নিজ চেম্বারে অবস্থান করেন। ঠিক কি কারনে কোন মামলায় তাকে আটক করা হয়েছে পুলিশ বলতে পারেনি।
