ধামরাইয়ে তৃতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকার: মাদরাসা শিক্ষক মাওলানা জোবায়ের গ্রেপ্তার

ধামরাইয়ে তৃতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকার: মাদরাসা শিক্ষক মাওলানা জোবায়ের গ্রেপ্তার
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::

ঢাকার ধামরাইয়ে তৃতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকার করেছে এক মাদরাসার শিক্ষক। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর এলাকা থেকে মাদরাসা শিক্ষক মো, জোবায়ের আহমদ (২৫) কেব গ্রেপ্তার করে পুলিশ। বলাৎকার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম।

জানা গেছে মাওলানা মো. জুবায়ের আহামাদ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। তিনি খরারচরের তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রবিবার রাত আড়াইটার দিকে মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রকে ঘুম থেকে তুলে নিজের শয়ন কক্ষে নিয়ে যান ওই শিক্ষক। এরপর তাকে বলাৎকার করেন। “পরদিন সোমবার খাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে বাড়ি এসে নিজের মাকে পুরো ঘটনা খুলে বলে শিশুটি। এ ঘটনায় সোমবার ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিশুর মা।” জানা গেছে এই শিক্ষক মাওলানা জোবায়ের এই মাদরাসার আরো একাধিক শিক্ষককে বলাৎকার করেছে। তার কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

ওসি মনির আরও বলেন, থানায় অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে।

Visited 36 times, 1 visit(s) today