সাভারে দিনমজুরের মাদ্রাসায় পড়ুয়া শিশুকে প্রতিবেশী চাচার ধর্ষণ

সাভারে দিনমজুরের মাদ্রাসায় পড়ুয়া শিশুকে প্রতিবেশী চাচার ধর্ষণ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সাভারে দিনমজুরের কন্যা তৃতীয় শ্রেণি (১০) পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থী বৃদ্ধের দ্বারা ধর্ষিত হয়েছে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ২৯শে এপ্রিল, মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা দায়েরের পর তাকে ধর্ষকের পরিবার হুমকি ধমকি দিচ্ছে বলেও জানিয়েছেন।

বর্তমানে অসুস্থ শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এজাহার সূত্রে জানা গেছে, শিশুটি তার পরিবারের সঙ্গে সাভারের একটি ইউনিয়নের গ্রামে বসবাস করেন। গত ১৪ই এপ্রিল বিকেলে শিশুটির বাড়িতে কেউ না থাকায় সুযোগে তার চাচা মমতাজ (৬৫) তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটির বাবা-মা বাড়ি ফিরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করলে ঘটনা জানতে পারেন।

তবে তাৎক্ষণিক লোকলজ্জার ভয়ে মেয়েটিকে নিজ গ্রামের বাড়ি মানিকগঞ্জ পাঠিয়ে দেন তার বাবা-মা। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী শিশুটির বাবা জানান, অভিযুক্ত মমতাজ সম্পর্কে তার চাচা হয়। সেই সূত্রেই তাদের বাড়িতে যাতায়াত ছিল। ঘটনার দিন শিশুটিকে বাড়িতে রেখে তিনি দিনমজুরির কাজে যান এবং শিশুটির মা বাড়ির পাশের জমিতে শাক তুলতে যাওয়ায় ফাঁকা বাড়িতে একা পেয়ে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত মমতাজ।

এলাকাবাসীর সহযোগিতায় থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশুর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আসামিকে ধরতে অভিযান চলছে।

Visited 45 times, 1 visit(s) today