বৈছা নেত্রী ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে আইনি নোটিশ

বৈছা নেত্রী ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে আইনি নোটিশ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ও পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এ নোটিশ পাঠান। ডা. তাসনিম জারা  বৈছা আন্দোলনের প্রভাবশালী নেত্রী। তিনি বর্তমানে ইউনূস সরকারের কিংস পার্টি খ্যাত জাতীয় নাগরিক কমিটিরও যুগ্ম আহ্বায়ক।

নোটিশে দাবি করা হয়, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি এবং অন্যান্য অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা দ্রুত বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নোটিশে এ ধরনের কনটেন্ট প্রচারে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

নোটিশটি পাঠানো হয়েছে মানবাধিকার সংগঠন ‘ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী বায়েজিদ হোসেন ও নাঈম সরদারের পক্ষে। এটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং পুলিশের মহাপরিদর্শক বরাবর পাঠানো হয়।

নোটিশে বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী অশ্লীল ভিডিও বা ছবি তৈরি, প্রচার ও প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণে এসব অপরাধ দিন দিন বেড়ে চলেছে।

এতে আরও বলা হয়, কিছু ব্যক্তি, যাদের মধ্যে জনপ্রিয় চিকিৎসক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালী ব্যক্তিরাও রয়েছেন, বিভিন্ন ওষুধ ও সামগ্রী বিক্রির লক্ষ্যে ‘স্বাস্থ্য পরামর্শ’ আড়ালে যৌন উত্তেজক ওষুধের প্রচার চালিয়ে যাচ্ছেন। এসব কনটেন্ট সমাজে অশ্লীলতার প্রসার ঘটিয়ে সামাজিক ও পারিবারিক মূল্যবোধকে হুমকির মুখে ফেলছে।

নোটিশে বাংলাদেশের দণ্ডবিধির ২৬৮, ২৯২, ২৯৩ ও ২৯৪ ধারা, সংবিধানের ১৮ অনুচ্ছেদ এবং ২০০১ সালের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ২৯ ও ৩০ ধারা উল্লেখ করে বলা হয়, রাষ্ট্রের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।

নোটিশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা না নিলে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হবে। এই দুইজন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্ণগ্রাফি ছড়াচ্ছেন বলে অভিযোগ আছে।

Visited 223 times, 1 visit(s) today