মতামত || যে কারণে ইউনূস-সরকারের ওর আস্থা রাখতে পারেনি আইএমএফ

মতামত || যে কারণে ইউনূস-সরকারের ওর আস্থা রাখতে পারেনি আইএমএফ
শেয়ার করুন
হাসান ইমাম খান

আইএমএফ বাংলাদেশকে কেন ৪.৩ বিলিয়ন ঋণ অনুমোদন করেছিল? এই সরকারের আমলে অনুমোদিত সেই ঋণের কিস্তি এখন কেন দিচ্ছেনা?

আইএমএফ কোন দেশকে ঋণ দেয় কখন বা কী কী ক্রাইটেরিয়া পরীক্ষা-নিরীক্ষা করে ঋণ অনুমোদন দেয়?

প্রথমতঃ তারা দেখতে চায়, ঋণপ্রার্থী দেশ কোন খাতে এই ঋণের টাকা খরচ করতে চায়, সেই ঋণের অর্থ সঠিকভাবে খরচ করার সক্ষমতা আছে কিনা এবং সেই অর্থ খরচ করে তার সুফল থেকে অর্জিত কর দিয়ে ঋণ পরিশোধের সক্ষমতা তাদের আছে কিনা।

দ্বিতীয়তঃ তারা দেশের ব্যাংকিং ব্যবস্থায় ত্রুটি-বিচ্যুতি আছে কিনা তা খতিয়ে দেখে।

তৃতীয়তঃ তারা দেশের প্রশাসন যন্ত্র ব্যবসাবান্ধব কিনা তা খতিয়ে দেখে যে, ব্যবসা করতে ইচ্ছুক ব্যক্তি নির্ভয়ে তার পুঁজি বিনিয়োগ করতে সক্ষম কিনা।

চতুর্থতঃ আরবিটারী বা জুডিশিয়াল সিস্টেম সঠিক আছে কিনা। অর্থাৎ, ব্যবসায়িক বা যে কোন বিরোধের নিষ্পত্তির জন্য জুডিশিয়ারি সঠিকভাবে কাজ করছে কিনা।

২০২৩ সালে শেখ হাসিনার সরকার আইএমএফ-এর উপরোক্ত ক্রাইটেরিয়ার প্রায় সবগুলিতে উত্তীর্ণ হয়েছিল বিধায় বাংলাদেশের প্রার্থীত ঋণ অনুমোদন হয়েছিল। ব্যাংকিং ক্ষেত্রে কিছু বিশৃঙ্খলা চিহ্নিত হলেও ঋণের শর্তানুযায়ী ১ম কিস্তি গ্রহণের পর ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের গৃহীত পদক্ষেপে তারা সন্তুষ্ট হয়ে যথাসময়ে অর্থাৎ ২০২৪ সালে দ্বিতীয় কিস্তিও নির্ধারিত সময়ে ছাড় করেছিল।

কিন্তু বর্তমান ইউনূস-সরকার দেশের প্রশাসন, আইন-শৃঙ্খলা, ব্যাংকিং, ব্যবসা ও কলকারখানা ধ্বংস, জুডিশিয়ারি ও পুলিশি ব্যবস্থা ভেঙে পড়াসহ তাদের নির্ধারিত কোন ক্রাইটেরিয়াতেই এই সরকার উত্তীর্ণ হতে চরমভাবে ব্যার্থ হওয়ায় আইএমএফ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাদের অনুমোদিত ৩য় ও ৪র্থ কিস্তি আর ছাড় করেনি।

এই সরকারে আমলে তা আদৌ আর কোন ছাড় হবে কি না তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ আছে বৈকি।

বোঝা গেল কি?

Visited 195 times, 1 visit(s) today