দল ঘোষণার কয়েক ঘণ্টা আগেও ইন্টার মায়ামির হয়ে পুরো ছন্দে খেলতে দেখা গেল লিওনেল মেসিকে। চোটে না থাকলেও বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের স্কোয়াডে নেই দেশটির সেরা তারকা।
সোমবার বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি। সেখানে সবচেয়ে বড় চমক মেসির না থাকা।
আগামী ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা, ম্যাচটি হবে উরুগুয়ের মাঠে। ২৬ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬টায় ব্রাজিলের সঙ্গে বুয়েন্স আইরেসে খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে থাকায় আর্জেন্টিনা বেশ নিরাপদ অবস্থানে আছে।
আর্জেন্টিনার স্কোয়াড: এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো দে পল, জেরোনিমো রুলি, এক্সকুয়েল প্যালাসিওস, ওয়াল্টার বেনিতেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নাহুয়েল মলিনা, ম্যাক্সিমো পেরোন, হুয়ান ফয়েথ, জুলিয়ানো সিমিওনে, ক্রিস্টিয়ান রোমেরো, বেঞ্জামিন ডমিঙ্গেজ, জার্মান পেজ্জেলা, থিয়াগো আলমাদা। লিওনার্দো বালের্দি, নিকোলাস গঞ্জালেজ, নিকোলাস ওটামেন্ডি, অ্যাঞ্জেল কোরেয়া, ফাকুন্দো মেডিনা, নিকোলাস পাজ, নিকোলাস ট্যাগলিয়াফিকো, হুলিয়ান আলভারেজ, লিয়েন্দ্রো পারেদেস, লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, সান্তিয়াগো কাস্ত্রো।
