নারায়ণগঞ্জে পাকিস্তানি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পাকিস্তানি রিভলবারসহ যুবক গ্রেপ্তার
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাকিস্তানি রিভলবারসহ মেহেদী হাসান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

বুধবার র‍্যাব-১১’র কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের এসিআই গেইট পানিরকল এলাকা থেকে মেহেদিকে আটক করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাবের চেকপোস্ট অতিক্রমকালে যুবকের আচরণ ছিল সন্দেহজনক। এসময় তাকে আটক করে তল্লাশিকালে কোমরের ডান পাশে প্যান্টের ভেতরে গোঁজা খালি ম্যাগাজিনযুক্ত ১টি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

রি়ভলবারের গায়ে ইংরেজিতে খোদাই করে MADE IN PAKISTAN লেখা রয়েছে বলে জানানো হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত মেহেদী হাসানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে অবৈধভাবে বিদেশি রিভলবারটি সংগ্রহ করেছে।

এ ঘটনায় তাকে আটক দেখিয়ে আগ্নেয়াস্ত্রসহ সিদ্ধিরগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Visited 35 times, 1 visit(s) today