দেশজুড়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরির হিড়িক, মানুষের মাঝে চরম আতঙ্ক

দেশজুড়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরির হিড়িক, মানুষের মাঝে চরম আতঙ্ক
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

গত বুধবার রাতে মুন্সীগঞ্জে অন্তত সাতটি কঙ্কাল চুরি হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে আরো চারটি কঙ্কাল চুরি হয় সেখানে। শুধু মন্সিগঞ্জ নয়, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত কঙ্কাল চুরির ঘটনা ঘটে চলেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন জনসাধারণ। বিশ্লেষকরা বলছেন, দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে অপরাধীরা কঙ্কাল চুরির মত ঘটনা ঘটাচ্ছে। একই সঙ্গে কঙ্কাল পাচার চক্র আরো সক্রিয় হয়ে উঠেছে।

বুধবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ২৭টি কবর খুঁড়ে ৬টি কঙ্কাল চুরি হয়। উপজেলার পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়। সবশেষ বুধবার রাতে কঙ্কাল চুরির খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কবরস্থানে জড়ো হন এলাকাবাসী ও স্বজনরা। আসে পুলিশও। পরে খোঁড়া কবরগুলো মাটি দিয়ে মেরামত করা হয়। সামজিক কবরস্থানটিতে এই অঞ্চলের বহু মানুষকে দাফন করা হয়েছে। উপজেলায় বারবার এমন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। সেইসঙ্গে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। স্থানীয় ওসি শাকিল আহমেদ গণমাধ্যমকে বলেন, কঙ্কাল চোর চিহ্নিত করতে সোর্স নিয়োগ করা হয়েছে। চক্রটিকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এর আগে ১৪ ও ১৭ ফেব্রুয়ারি উপজেলার বেজগাঁওয়ে করব খুঁড়ে ১১টি খুলি এবং ২০ ফেব্রুয়ারি চারিগাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি হয় বলে জানান এলাকাবাসী।

গত সোমবার কু‌ষ্টিয়ার কুমারখালী উপজেলায় কবরস্থান থেকে দুটি কঙ্কাল চুরি হয়। স্থানীয় বাসিন্দা ও মৃত দুজনের স্বজনদের দাবি, সোমবার রাতের কোনো এক সময় কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। পাহাড়পুর-নুরপুর নামক কবরস্থানটি উপজেলার চাপড়া ইউনিয়নে। আজ মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষে কবর জিয়ারত করতে গেলে একটি প‌রিবা‌রের লোকজ‌নের চোখে বিষয়টি ধরা পড়ে।

কবর থেকে কঙ্কাল চুরির খবর ছড়িয়ে পড়লে দাফন করা ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী কবরস্থানে ছুটে আসেন। যাঁদের কঙ্কাল পাওয়া যাচ্ছে না, তাঁরা হলেন চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা বিশ্বাসপাড়া গ্রামের শাহারা খ‌াতুন এবং একই গ্রা‌মের রাতুল বিশ্বাস। দুজন সম্পর্কে দাদি-নাতনি। শাহারা খাতু‌নের বড় ছে‌লে মনজুরুল হক বলেন, ‘আমার মা ২০২৩ সা‌লের ২১ জুন বার্ধক্যের কার‌ণে মারা যান। মারা যাওয়ার পর পাহাড়পুর-নুরপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ৪০ দিন আগে বাবাও মারা গে‌ছেন। মা–বাবা মারা যাওয়ার পর থে‌কে প‌রিবা‌রের লোকজন নিয়‌মিত কবর জিয়ারত ক‌রেন। ভোরে ছোট ভাই রইসুল হক কবর জিয়ারত কর‌তে গি‌য়ে কবর খোঁড়া দেখ‌তে পান। কবরস্থান থে‌কে একটু দূরে ভুট্টাখে‌তে পড়ে ছিল দু‌টি হাড়। তার পা‌শেই এক‌টি প‌লি‌থি‌নে ট্রাউজার ও পা‌নির বোতল ছিল।’ রাতু‌লের মা সো‌নিয়া খাতুন ব‌লেন, ‘রাতুল প্রতিবন্ধী ছিল। দুই বছর আগে রাতুল মারা যায়। তখন তার বয়স‌ ছিল ১৪ বছর। সকা‌লে লোকজ‌নের কাছ থে‌কে শুনতে পে‌রে কবরস্থা‌নে গিয়ে দেখি ছে‌লের কব‌রে কোনো হাড়গোড় নেই।’ স্থানীয় লোকজনের বরাত দিয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান শেখ গণমাধ্যমকে জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যাঁদের কঙ্কাল চুরি হয়েছে, তাঁদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৫ অক্টোবর দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুরে পারিবারকি কবরস্থান থেকে এক রাতেই পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। ওই রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রামানিক বাড়ির পারিবারিক কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গত বছরের ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈরের একটি কবরস্থান থেকে প্রায় অর্ধশতাধিক কঙ্কাল চুরি হয়। উপজেলার মৌচাক ভান্নারা এলাকার জান্নাতুল বাক্কী কেন্দ্রীয় কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

এদিকে দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে কঙ্কাল পাচার সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। বর্তমান ক্ষমতাসীনদের সঙ্গে আতাত করে তারা এই কার্যক্রম চালেচ্ছেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা বিশ্লেষক জানান, স্বাধীনতার পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এত অববনতি আগে কখনো ঘটেনি। এখন দেশে কোন আইনের শাসন নেই। তাই অপরাধীদের স্বর্গ রাজ্য হয়ে উঠেছে। এই সুযোগে কঙ্কাল পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে।

Visited 20 times, 1 visit(s) today