প্রেস বিজ্ঞপ্তি
বিষয়: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যমূলক আচরণ ও বর্বর হামলার প্রতিবাদে প্রেস ব্রিফিং
সম্প্রতি ঘটে যাওয়া জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অস্বীকার করা এবং তাদের উপর চালানো বর্বর হামলা গভীরভাবে নিন্দনীয় ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিপ্লব কোনো ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর সম্পত্তি নয়; এটি সকলের অংশগ্রহণের মাধ্যমেই গঠিত হয়। ইতিহাস থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান মুছে ফেলার যে কোনো প্রচেষ্টা ন্যায়সঙ্গত নয় এবং এটি আমাদের শিক্ষার নীতির পরিপন্থী।
এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট করতে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এক জরুরি প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে।
আয়োজনে: সাধারণ শিক্ষার্থী (AIUB, NSU, IUB, UIU)
তারিখ: ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
সময়: রাত ৯:০০ টা
স্থান: NSU ৮ নম্বর গেট, বসুন্ধরা
আমরা গণমাধ্যমের প্রতিনিধিসহ সকল সচেতন নাগরিককে উক্ত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। শিক্ষা ও ন্যায়বিচারের প্রশ্নে একসঙ্গে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।
-সাধারণ শিক্ষার্থী, AIUB, NSU, IUB, UIU

