ঝড়ো সেঞ্চুরিতে ছন্দে ফিরলেন রোহিত, সিরিজ ভারতের

ঝড়ো সেঞ্চুরিতে ছন্দে ফিরলেন রোহিত, সিরিজ ভারতের
শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক

কোন সংস্করণেই রান পাচ্ছিলেন না রোহিত শর্মা। সর্বশেষ ১২ ইনিংসে ছিলো না ফিফটি। চ্যাম্পিয়নস ট্রফির আগে রান খরা কাটিয়ে ছন্দে ফিরলেন ভারত অধিনায়ক। তার ঝড়ো সেঞ্চুরিতে ইংল্যান্ডকে অনায়াসে হারিয়ে সিরিজ জিতল ভারত।

সোমবার কটকে দ্বিতীয় ওয়ানডেতে ৭ ছক্কায় ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলেন রোহিত। তাতে ইংল্যান্ডের করা ৩০৪ রান পেরিয়ে ভারত জিতেছে ৪ উইকেটে।
এই সেঞ্চুরির পথে ক্রিস গেইলকে ছাড়িয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মালিক হয়েছেন রোহিত, তার সামনে এখন কেবল শহিদ আফ্রিদি।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে বেন ডাকেট, জো রুটের ফিফটি, লিয়াম লিভিংস্টোন ও জস বাটলারের মাঝারি ইনিংসে তিনশো ছাড়ানো পুঁজি পায় ভারত।

তবে ওই পুঁজি মামুলি বানিয়ে ছেড়েছেন রোহিত। শুবমান গিলের সঙ্গে ওপেনিং জুটিতে ১৩৬ রান আনেন তিনি। ৫২ বলে ৬০ রান করে ফেরেন গিল। চোট কাটিয়ে ফেরা বিরাট কোহলি রান পাননি। শ্রেয়াস আইয়ারকে নিয়ে আরেক জুটিতে দলকে জয়ের দিকে এগিয়ে নেন তিনি। ওয়ানডেত্র ৩২তম সেঞ্চুরি তুলে বেশিদূর এগুনোনি এই তারকা।

রোহিতের পর শ্রেয়াসের ৪৪ ও আকসার প্যাটেলের ৪১ রানের ইনিংসে চড়ে সহজে জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে নেয় স্বাগতিক দল।

Visited 35 times, 1 visit(s) today