বিপিএল ফাইনাল ম্যাচ চলাকালে ক্রীড়া উপদেষ্টার জনসংযোগ

বিপিএল ফাইনাল ম্যাচ চলাকালে ক্রীড়া উপদেষ্টার জনসংযোগ
শেয়ার করুন

।।মতামত।।

– আরিফুল ইসলাম রনি, ক্রিড়া সাংবাদিক (ফেসবুক পোস্ট)

ক্রীড়া উপদেষ্টা যখন দর্শকদের উদ্দেশে হাত নাড়ছেন, মাঠে তখন খেলা চলছে…

গত ১২ বছরে নাজমুল হোসেন পাপনকে নিয়ে তীব্র সমালোচনা, স্যাটায়ার, এমন কিছু নেই যে লিখিনি। সরাসরি নাম ধরেই লিখেছি। তিনি সেরকম কাজই করেছেন। কিন্তু তিনি কিংবা আগের ক্রীড়ামন্ত্রী অনেক বিরক্তিকর, হাস্যকর কাজ করলেও খেলা চলার সময় মাঠে ঘুরেছেন বলে অন্তত মনে পড়ে না…

ক্রীড়া উপদেষ্টা যখন তার জনসংযোগপর্ব শুরু করেন, তখন অবশ্য খেলায় ড্রিংকস ব্রেক ছিল। তবে এটা তো জানা কথাই, ওই ছোট্ট বিরতিতে গোটা মাঠ ঘুরে ফেলা সম্ভব নয়। এবং হয়েছেও সেটাই। তিনি ও তার বহর শহীদ জুয়েল স্ট্যান্ড পার হতে না হতেই খেলা শুরু হয়েছে। মাঠে খেলা চলছে, বাউন্ডারি সীমানার বাইরে তার বহর ছুটে চলেছে। অভূতপূর্ব দৃশ্য। তাদের কেউ একজন পেছনে পড়ে গিয়েছিলেন, তাকে দেখলাম স্যুট-টুট পরে উসাইন বোল্টের গতিতে দৌড়ে গিয়ে বহরে যোগ দিলেন…

তাকে এটুকু বলার কেউ ছিল না যে, এসব করতে চাইলে খেলার আগে বা মাঝবিরতিতে কিংবা পরে করা যেতে পারে? কিংবা তিনি নিজে এটুকু বোঝেন না? সামান্য এটুকু লোভ সামলাতে না পারলে কিসের পরিবর্তন…?

নারী ফুটবলে বড় সঙ্কট চলছে। বাফুফে সভাপতি, ক্রীড়া উপদেষ্টা এখনও পারেননি সমাধান বের করতে। বিপিএল ফিরে গেছে ১২-১৩ বছর আগের বাজে অবস্থায়, উপদেষ্টা বলছেন ‘রঙিন’ বিপিএল…

৬ মাসে খোলনলচে পাল্টাতে হবে না। কিন্তু মানসিকতার পরিবর্তন বুঝিয়ে দিতে তো সময় লাগে না! দেশজুড়ে সংস্কারের নামে চলছে স ং হা র, গড়ার কথা বলে গুঁ ড়ি য়ে দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর পোড়া বাড়িটা পর্যন্ত চু র মা র করে ফেলা হয়েছে এবং নানাভাবে জাস্টিফাই করা হচ্ছে (জাস্টিফাই করতে চাইলে দুনিয়ার জ ঘ ন্য ত ম অপরাধকেও জাস্টিফাই করা সম্ভব…)…

যাহোক, যেটা বলছিলাম, পরিবর্তনটা বোঝা চাইলে স্বয়ংক্রিয়ভাবেই সেটা ফুটে ওঠার কথা। কিন্তু ক্রিকেটে পরিবর্তন?

এখনও পর্যন্ত হয়েছে কচু…

(ছবি: ক্রীড়া উপদেষ্টার ফেইসবুক পাতা)

Visited 58 times, 1 visit(s) today