।।মতামত।।
-মঞ্জুরুল হক
আমরা যারা এরশাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করেছিলাম তারা মনে করতাম ‘এরশাদ চরম নিকৃষ্ট’ মানুষ। ছাত্রসংগ্রাম পরিষদের বিভিন্ন টিম এরশাদের কুশপুতুল পোড়ালেও কখনও তার ছবি দিয়ে ডাস্টবিন বানিয়েছে এমন ঘটনা দেখিনি। এটা রাজনৈতিক সংস্কৃতির বিষয়।
বইমেলায় সোহরাওয়ার্দী গেটে শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন বানিয়েছে বাংলা একাডেমি। কুবুদ্ধিটা সম্ভবত ফারুকীর।
সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি সাংবাদিক শফিকুল আলম যে কাজটি করলেন সেটাকে রুচিহীন বললে কম বলা হয়, বিশেষ করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বসে।
আমাদের দেশের কমন পলিটিক্যাল কালচার হচ্ছে ক্ষমতাসীন সকলেই মনে করেন; তাকে আর কখনোই এই পদ থেকে নামতে হবে না। তারা আরও মনে করেন; বাংলাদেশের মানুষের মেমোরি গোল্ডফিসের মত….. কিন্তু ইন্টারনেট আর স্ক্রিনশটের যুগে সকল ডাটা যে স্টোর হয়ে থাকে সেটা মনে রাখেন না।
শিক্ষা, রুচি, পশ্চিমা কেতার বড়াই করা ইউনূস সাহেবের যোগ্য সহযোগী বটে। অন্তত নিউটনের থার্ড ল’ কী বলে সেটা অভিষ্যৎই বলে দেবে।
-মঞ্জুরুল হক
জৌষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক
Visited 120 times, 1 visit(s) today
