ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ
শেয়ার করুন

ঢাকা: ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। অপরিচিত একটি নম্বর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। এর পরপরই, বিমানটি ২২ জানুয়ারি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে জরুরি অবতরণ করে।

সূত্র জানিয়েছে, ফ্লাইটে মোট ২৪৫ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্য ছিলেন। বিমানটি যখন বোমার উপস্থিতির তথ্য পায়, তখন এটি ভারতে লাখনাওয়ের আকাশ সীমায় অবস্থান করছিল। তবে, তাৎক্ষণিকভাবে বিমানের যাত্রীরা নিরাপদে অবতরণ করেছেন।

এ ঘটনার পর, সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভিতর প্রবেশ করে। প্লেনটির সিট, করিডোর, টয়লেট এবং ক্যাফে সহ অন্যান্য স্থানগুলো তল্লাশি করা হচ্ছে। যাত্রীদের জরুরি ভিত্তিতে প্লেন থেকে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়ে গেছে। সেগুলোও একে একে তল্লাশি করা হবে বলে জানানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে।

Visited 80 times, 1 visit(s) today