আপনার সন্তানকে পর্দাসেনা থেকে দূরে রাখুন।

আপনার সন্তানকে পর্দাসেনা থেকে দূরে রাখুন।
শেয়ার করুন

।।মতামত।।

এই মেয়েগুলো একপ্রকার পলিটিক্যাল টুল। বলা যায় রোবট। রাজনীতির নামে ধর্মনীতির আজ্ঞাবহ ফড়িং। বাংলাদেশে ১০ কোটি নারী আছেন। তারা শাড়ি, কামিজ, সালোয়ার, ফ্রক, টি-শার্ট, হিজাব, জিন্স, এসব পরেন। কেউ উলঙ্গ হয়ে চলাফেরা করেন না। কিন্তু এই মেয়েগুলো বোঝাতে চায়, পর্দা কেবল এরাই করে! আর কেউ করে না। মুখে মাস্ক বা নেকাব না লাগালে পর্দা হয় না, এমন বার্তা সমাজে প্রতিষ্ঠা করতে চায়।

আমার গার্মেন্টসের বোনরা কি বেপর্দা? কোটি কোটি মা আছেন, যারা নেকাব পরেন না, তারা বেপর্দা? আমার দাদী কৃষিকাজ করতেন, এখনো বাংলাদেশের বহু গ্রামে নারীরা কৃষিকাজ করেন, ইট ভাঙেন, কারখানায় যান, তারা বেপর্দা? ঢাকার বাসা-বাড়িতে যে-নারীরা কাজ করেন, তারা বেপর্দা? খালেদা জিয়া বেপর্দা?

এই মেয়ের নেকাব ছাড়া অজস্র ছবি আছে। মুখ খুলে রাস্তাঘাটে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। পেটে পায়খানার থলি। টয়লেটে নেংটো হয়ে প্রস্রাব ও মলত্যাগ করে। কিন্তু টকশোতে যাওয়ার সময় তার নেকাব লাগবে! কারণ নেকাব তার পলিটিক্যাল টুল।

সে বোঝাতে চায়, দেশের ১০ কোটি নারী বেপর্দা, আর সে একা পর্দাওয়ালী! সবাই দোযখে যাবে, সে বেহেশতে যাবে। সবাই কম পর্দা করছে, সে বেশি পর্দা করছে! মানুষকে অপমান করার এমন কুৎসিত চিন্তা বাঙালি ধর্মসৈনিক ছাড়া আর কারও ভেতর আছে মনে হয় না।

আমি এক মহিলা পেয়েছিলাম, যিনি গোসলের সময়ও বুরকা পরতেন। জিগ্যেস করেছিলাম, বাথরুমে বুরকা পরার কারণ কী? সেখানে তো কেউ দেখছে না।

তিনি বললেন, কেউ না দেখলেও আল্লাহ দেখছেন।

আমি বললাম, আল্লাহর শক্তি কি এতোই কম যে বুরকার কাপড় ভেদ করে তিনি দেখতে পারেন না? আপনি কি আল্লাহকে এক্স-রে মেশিনের চেয়েও দুর্বল ভাবেন?

এই হলো পর্দাসৈনিকদের অবস্থা।

পর্দা করা এক জিনিস, কিন্তু মানুষকে পর্দা দেখানো আরেক জিনিস। ছবিতে যে-ধর্মনৈতিক রোবটটি দেখা যাচ্ছে, সে মোটেও পর্দাশীল নারী নয়। সে পর্দাসেনা মাত্র। পর্দা দেখিয়ে রাজনীতিক ফায়দা লোটাই এর লক্ষ্য। ‘পর্দাশীলা’ হলে তো তার ফেসবুক একাউন্টই থাকার কথা নয়।

সে যে-ধরণের পর্দা প্রচার করে, সে-ধরণের পর্দায় পরপুরুষকে কন্ঠ শোনানোর নিয়ম নেই। কিন্তু ভণ্ড রোবটটি কন্ঠ শোনাতে টকশোতে যেতে চায়! ‘পর্দাশীলা’ হলে তো চ্যানেল আইকে আলহামদুলিল্লাহ বলে ধন্যবাদ দেওয়ার কথা। কারণ টকশোর আমন্ত্রণ বাতিল করে তাকে গুনাহ থেকে বাঁচিয়েছে!

খোঁজ নিলেই আপনার আশেপাশে এ ধরণের পর্দাওয়ালী পাবেন, যারা নেকাব পরে প্রেমিকের সাথে হোটেলে যায়, রিসোর্টে যায়, জঙ্গলে যায়। কিন্তু সমাজে প্রচার করে, আমি পর্দাওয়ালী! আমি সতী! আমি সাধ্বী!

আপনার সন্তানকে পর্দাসেনা থেকে দূরে রাখুন।

—মহিউদ্দিন মোহাম্মদ

Visited 135 times, 1 visit(s) today