লিভারপুলের কিংবদন্তি ফরোয়ার্ড মোহামেদ সালাহর অ্যানফিল্ড ছাড়ার সম্ভাবনা দিন দিন ঘনীভূত হচ্ছে। এ মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা মিশরীয় তারকা স্পষ্ট করে জানিয়েছেন, চলতি মৌসুম তার লিভারপুল জীবনের শেষ মৌসুম হতে পারে।
সালাহর এই ঘোষণায় লিভারপুল সমর্থকরা হতবাক হয়ে পড়েছেন। ক্লাবের হয়ে গোলের পর গোল করে সালাহ যখনই মাঠে নামেন, তখন তিনি সমর্থকদের মনে চিরস্মরণীয় মুহূর্ত উপহার দিয়ে যাচ্ছেন। কিন্তু এই মুহূর্তের সুখের আবেশের মাঝে বিদায়ের ছায়াও প্রবল হচ্ছে।
প্রিমিয়ার লীগ শিরোপা জয়ই এখন সালাহর মূল লক্ষ্য। তিনি বলেন, “আমি সবসময় চ্যাম্পিয়ন্স লীগ জিততে চেয়েছি, কিন্তু এবার আমি লিভারপুলে থাকা শেষ সময়ে প্রিমিয়ার লীগ শিরোপা জিততে চাই।” করোনাকালে জিতেও ঠিকমতো উদযাপন করতে না পারার কষ্ট এখনও তার মনে রয়েছে।
সালাহর স্প্যানিশ ভাষার কোর্স সম্পর্ন করা এবং বিভিন্ন ক্লাবের সঙ্গে তার যোগাযোগের খবর ইঙ্গিত দিচ্ছে যে, তিনি ইংল্যান্ড ছাড়তে প্রস্তুত। লিভারপুল অবশ্য তাকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সালাহর বিদায় এখন আর কেবল একটি সম্ভাবনা নয়, বরং এক প্রায় নিশ্চিত ঘটনা মনে হচ্ছে।
