লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে একের পর এক জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে। সিরিজের তিনটি ম্যাচেই বাংলাদেশ দেখিয়েছে দাপট।
সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৮০ রানের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। এতে তিন ম্যাচের সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে। এদিন জাকের আলী অনিকের বিধ্বংসী ইনিংস ও বাংলাদেশ বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই জয় সম্ভব হয়েছে।
ডানহাতি ব্যাটার ৬ ছক্কায় মাত্র ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলে তিনি বাংলাদেশকে ১৮৯ রানের বড় লক্ষ্য দেন। বাংলাদেশ বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুতেই তাসকিন আহমেদ ও শেখ মেহেদী হাসান দুই উইকেট শিকার করে দলকে ভালো শুরু এনে দেন। পরে রিশাদ হোসেন, হাসান মাহমুদরাও জ্বলে উঠলে পেরে উঠেনি স্বাগতিক দলল
সিরিজ জয়ের অন্যান্য নায়ক এই সিরিজ জয়ের পেছনে শুধু জাকের ও বোলারদের অবদানই নয়, সিরিজের প্রথম দুই ম্যাচে শেখ মেহেদী হাসান ও শামীম হোসেন পাটোয়ারীর অসাধারণ পারফরম্যান্সও ছিল গুরুত্বপূর্ণ।
ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ। টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে একই ফল ফিরিয়ে দেওয়া বাংলাদেশের জন্য স্মরণীয় সাফল্য হয়ে থাকবে।
