।।মতামত।।
ছোটবেলায় দেখতাম ডাক্তারের হাতে ইনজেকশন দেখলে বাচ্চা ভয় পাচ্ছে দেখে মা বাচ্চার মুখ অন্যদিকে ঘুরিয়ে অভয় দিয়ে বলত -‘কোনো ভয় নেই’! তুমিও বলো-‘কোনো ভয় নেই’… বাচ্চাও বিড় বিড় করে বলত ‘কোনো ভয় নেই’!
২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইউনূস সাহেব ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটকে বিপুল অংকের টাকা দিয়েছিলেন ট্রাম্পকে হারানোর উদ্দেশ্যে। ট্রাম্প জয়ী হয়ে কয়েকজন বাংলাদেশি ডেলিগেটদের সঙ্গে সাক্ষাতের সময় জিজ্ঞেস করেছিলেন-‘আপনাদের সেই ব্যাংকার কই যিনি মাইক্রোক্রেডিট নিয়ে ব্যবসা করেন?’ অর্থাৎ ট্রাম্প ভোলেননি।
এবারের নির্বাচনে আবার ট্রাম্প জয়ী হয়েই বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরকার অত্যাচারের বিষয়ে অন্তর্বতী সরকারের সমালোচনা করে ট্যুইট করেছিলেন।
ইউনূস সাহেবের প্রেস সচিব শফিকুল আলম ট্রাম্পের ওই ট্যুইট দেখে কিংবা ট্রাম্প ইউনূসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে ভেবে এক প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন-‘আমেরিকায় সরকার পরিবর্তন হলেও নীতি পরিবর্তন হয় না।’ কি বিরাট পাণ্ডিত্য ভাবা যায়? তারা ধরেই নিয়েছেন বাইডেন তাদেরকে ক্ষমতায় বসিয়ে চলে গিয়ে ট্রাম্প এলেও তাদের উপরকার নেক-নজর উঠে যাবে না।
শফিকুল সাহেব জানেন কীনা জানি না। খবরঃ আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের ইনুগিউরেশন সেরেমনিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি আমন্ত্রণ পায়নি! ভাবা যায়? “Trump says Zelensky not invited to inauguration”.
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে গত সেপ্টম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র জেলেনেস্কিকে কত ডলার দান করেছেন শুনলে চোখ কপালে উঠবে! 183 বিলিয়ন ডলার। সংখ্যাটা মিলিয়নে 1,83,000 আর টাকায় কত শুনবেন? 21,872,178,300,000 টাকা!
ইউএস এমন হরিহর-আত্মা মিত্রকেই দাওয়াত দিল না কেন? কারণ, ট্রাম্প জয়ী হওয়ার আগেই বলেছিলেন-‘আমি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ’ বন্ধ করার চেষ্টা করব এবং আমাদের দেশের জনগণের ট্যাক্সের টাকা আর ইউক্রেনে পাঠাব না’।
এবার শ.ফি.কু.ল সাহেব ইনজেকশনের ভয়ে ভীত শিশুটির মত আউড়াতে পারেন- ‘কোনো ভয় নেই’।
– মঞ্জুরুল হক
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক
Visited 39 times, 1 visit(s) today
