ফিফা বর্ষসেরার দৌড়ে যারা আছেন

ফিফা বর্ষসেরার দৌড়ে যারা আছেন
শেয়ার করুন

ফিফার বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে নবমবারের মতন জায়গা পেয়েছেন লিওনেল মেসি। আছেন কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়রসহ রিয়াল মাদ্রিদের ৯ তারকা।

শুক্রবার নিজেদের ওয়েবসাইটে ২০২৪ সালের দ্য বেস্টের প্রাথমিক তালিকা প্রকাশ করে ফিফা। একক ক্লাব হিসেবে আছেন রিয়াল মাদ্রিদের সাত খেলোয়াড় -ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম, রদ্রিগো, দানি কারবাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপে। ম্যানচেস্টার সিটির আছেন রদ্রি, আর্লিং হালান্ড, বায়ার লিভারকুসেনের ফ্লোরিয়ান রিৎজ ও বার্সেলোনার লামিনে ইয়ামাল।

ক্যারিয়ারের সন্ধিক্ষণেও মেসি:

মেসি, যিনি ইউরোপীয় ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগে খেলছেন, তবুও ফুটবল জগতের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ৩৭ বছর বয়সেও আলোচনায় থাকা মেসি ইন্টার মায়ামির হয়ে বড় সাফল্য না পেলেও আর্জেন্টিনার হয়ে এখনো প্রভাব বিস্তার করছেন। এই নিয়ে নবমবারের মতন মনোনয়ন পেলেন তিনি। এই পুরস্কার মেসি এর আগে জিতেছেন ৪বার।

মেসি চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কারের ৩০ জনের মনোনয়ন তালিকায় ছিলেন না। তবে ফিফা দ্য বেস্টে তার উপস্থিতি ফুটবল বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে, তিনি এখনও প্রাসঙ্গিক।

কোচদের মধ্যে তীব্র প্রতিযোগিতা:
ছেলেদের বিভাগে বর্ষসেরা কোচের পুরস্কারের জন্য কার্লো আনচেলত্তি, লিওনেল স্কালোনি, লুই দে লা ফুয়েন্তে, পেপ গার্দিওলা এবং জাবি আলোনসো মনোনীত হয়েছেন। এই কোচদের নেতৃত্বে তাদের দলগুলো অত্যন্ত সফলতা অর্জন করেছে।

মনোনয়নের মানদণ্ড:

ফিফা জানিয়েছে, এই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।

Visited 20 times, 1 visit(s) today