ভারতীয় আগ্রসনের সহযোগীতা’র অভিযোগে ডেইলি স্টার অফিসের সামনে খুতবা পাঠ

ভারতীয় আগ্রসনের সহযোগীতা’র অভিযোগে ডেইলি স্টার অফিসের সামনে খুতবা পাঠ
শেয়ার করুন

কাওরান বাজারে ডেইলি স্টার কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনে সহযোগিতার অভিযোগ প্রতিবাদ সমাবেশ করেছে মুসলিম জনতা।

ঢাকা, ২২ নভেম্বর  — শুক্রবার (২২ নভেম্বর) জুমার নামাজের পর কাওরান বাজারে ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে ‘বাংলাদেশের জনগণ’ নামে একটি সংগঠনের ব্যানারে মুসুল্লিরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময়, বিক্ষোভকারীরা অভিযোগ করেন যে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকা ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে।

প্রতিবাদ কর্মসূচি শুরুর আগে থেকেই ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীরা দাবি করেন, তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই  প্রতিবাদ কর্মসূচি পালন করছেন এবং অভিযোগ করেন যে, ডেইলি স্টার ও প্রথম আলো ভারতীয় আগ্রাসনে সহায়তা ও শাহবাগী বয়ান তৈরিতে সক্রিয় ভূমিকা রাখছে। তারা আরও দাবি করেন, এই পত্রিকাগুলো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের জঙ্গি বানানোর চক্রান্ত করছে।

তারা ডেইলি স্টার অফিসের সামনে জামাতে নামাজ আদায় শেষে খুতবা পাঠ করা হয়ে মাইকে। খুতবায় তারুণ্যকে এগিয়ে যাবার কথা বলে বক্তারা বলেন

“তারুণ্যদের রক্ত দেয়া ও নেয়ার খেলা শেষ হলেই আসবে আমাদের চুড়ান্ত বিজয়। ইনশাল্লাহ তরুনদের মাধ্যমেই পুরা জাতি ঘুরে দাঁড়াবে”

ডেইলি স্টার কার্যালয়ের সামনে গিয়ে গণঅধিকার পরিষদের নেতা তারেকের নেতৃত্বে একটি দল প্রতিবাদে অংশ নেয়। তাদের ব্যানারে লেখা ছিল, “ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো-ডেইলি স্টারের জিয়াফত, জোড়া গরু জবেহ।”

Visited 120 times, 1 visit(s) today