ছাত্র আন্দোলনের নামে হবে এক ম্যাচের ফুটবল টুর্নামেন্ট!

ছাত্র আন্দোলনের নামে হবে এক ম্যাচের ফুটবল টুর্নামেন্ট!
শেয়ার করুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে নিয়েই ক্ষমতার পালাবদলের আন্দোলনের নামে ফুটবল টুর্নামেন্টের ঘোষণা দিয়েছেন তাবিথ আওয়াল। মজার কথা হলো ‘বাংলাদেশ ২.০’ নামের এই আসর হবে মাত্র একটাই ম্যাচ!

এর আগে মূলত ফেডারেশন কাপ দিয়ে শুরু হত ফুটবল মৌসুম। এবার ছাত্র আন্দোলনের কথা মাথায় রেখে বাংলাদেশ ২.০ নামের এক টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, নামে টুর্নামেন্ট হলেও এতে আসলে ম্যাচ মাত্র একটা। খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ফেডারেশন কাপ রানার্সআপ মোহামেডান। শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল ৫টায় হবে এই লড়াই।

বাফুফে জানায়, আগের মৌসুমের লিগ চ্যাম্পিয়ন ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের মধ্যকার ম্যাচ দিয়ে প্রতি মৌসুম শুরু হবে। তবে গত মৌসুমে ঘরোয়া ফুটবলের তিনটা ট্রফিই জিতেছে বসুন্ধরা। তাই। উপায় না দেখে ফেডারেশন কাপ রানার্সআপদের বিপক্ষে রাখা হয়েছে তাদের ম্যাচ।

এই ম্যাচের এক সপ্তাহ পর ২৯ নভেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ৩ ডিসেম্বর থেকে হবে ফেডারেশন কাপ। এবার শীর্ষ লীগে অংশ নেবে ১০ ক্লাব।

Visited 5 times, 1 visit(s) today