কান ধরে মাফ চাইলেন জবির সমন্বয়ক নূর নবী

কান ধরে মাফ চাইলেন জবির সমন্বয়ক নূর নবী
শেয়ার করুন
প্রতিবেদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত ছাত্র-শিক্ষকদের এক আলোচনাসভায় সাবেক সমন্বয়ক নূর নবী প্রকাশ্যে কান ধরে ক্ষমা চেয়েছেন।

‘বৈষম্যবিরোধী’ আন্দোলনের জবি শাখার এই সাবেক সমন্বয়ককে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার জন্য শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করলে উপাচার্যের কনফারেন্স রুমে একটি সভার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা চলাকালে নূর নবী নিজেকে পুনরায় সমন্বয়ক ঘোষণা দেন এবং উচচস্বরে টেবিল থাপ্পড় দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকেন।

এতে সভার পরিবেশ উত্তপ্ত হয়ে যায় এবং শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাধারণ সম্পাদক রইস উদদীন ও ইংরেজি বিভাগের শিক্ষক নাসির আহমেদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরিস্থিতি শান্ত হলে নূর নবী দাঁড়িয়ে কান ধরে সবার কাছে ক্ষমা চান। তিনি বলেন, “আমার কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

এসময় উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইছ উদ্দিন, যিনি নূর নবীকে ‘ত্যাগী ছাত্র’ হিসেবে উল্লেখ করে বলেন, “সে ভুল করেছে এবং যেহেতু মাফ চেয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিষয়টি নিয়ে আর আলোচনা না করাই ভালো।”

তবে সাধারণ শিক্ষার্থীরাঅংশ নূর নবীসহ সকল সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা করেন। তাদের অভিযোগ, সমন্বয়করা ব্যক্তিস্বার্থে নানা কাজে বিলম্ব ঘটাচ্ছেন এবং দ্বিতীয় ক্যাম্পাসের জন্য শিক্ষার্থীদের ৩ দফা দাবিকেও অবহেলা করার চেষ্টা করেছেন।

Visited 32 times, 1 visit(s) today