প্রথমবারের মতো বাবা হয়েছেন ব্রাজিলের তরুণ ফুটবলার এন্দ্রিক। তার স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দা একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে কেন্দ্রিক।
সিঙ্গাপুর জাতীয় দলের বিপক্ষে ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে সন্তান জন্মের এই সুখবরটি জানান এন্দ্রিক। ওই ম্যাচে নিজের করা গোলটি তিনি তার স্ত্রী ও নবজাতক ছেলেকে উৎসর্গ করেন।
আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের কোনো ছবি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন গ্যাব্রিয়েলি মিরান্দা। ফলে ভক্তরা এখনই ছোট্ট কেন্দ্রিককে দেখার সুযোগ পাচ্ছেন না।
এন্দ্রিকের বাবা হওয়ার খবরে ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই তরুণ দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসিয়ে দিচ্ছেন ভক্ত-সমর্থকেরা।
