দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা আর আসন্ন কর্মসুচির রুপরেখা নির্ধারন করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষে জরুরী সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১২ই নভেম্বর) দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ স্বাক্ষরিত এক নোটিসে এই সভা আহ্ববান করা হয়।
নোটিশে বলা হয়, সভায় দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রুপরেখা, কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হবে। সভাই কেন্দ্রিয় কমিটির ১৫৮ জনের, সবাইকে উপস্থিত থাকার জন্য বলা হয়। একইসঙ্গে চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে আনা এবং নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
নোটিশে আরো বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ন্যায়ের পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। সকলের উপস্থিতি আন্দোলনের কার্যক্রমকে আরো শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যাক্ত করা হয়।
