এবার চূড়ান্ত মুক্তির ঘোষণা, আসছে পুষ্পাঃ দ্যা রুল

এবার চূড়ান্ত মুক্তির ঘোষণা, আসছে পুষ্পাঃ দ্যা রুল
শেয়ার করুন

 

২০২১ সালে সবচেয়ে আলোচিত ভারতীয় সিনেমার কথা বলতে গেলে সবার আগেই আসবে পুস্পা সিনেমার কথা। আল্লু অর্জুন অভিনীত এই সিনেমা মাতিয়ে তুলেছিলো সকল দর্শককে। পুষ্পা ফিল্মের গানে দুলেছিলো দর্শক। কিন্তু সব ছাপিয়ে সবার প্রশ্ন ছিলো কবে আওবে পুষ্পা ২ ?

কারণ পুষ্পা ছবিতেই ইংগিত দেয়া ছিলো দ্বিতীয় পর্বের। কিন্তু পরিচালকের পক্ষ থেকে জানানো হয় ভিএফএক্স এর কাজে অতিরিক্ত সময় লাগায় বারবার পাল্টাতে হয়েছে মুক্তির পরিকল্পনা।

এবার সেই প্রত্যাশার সমাপ্তি ঘটলো। যদিও প্রথমে কথা ছিলো ৬ ডিসেম্বর পুষ্পা টু বা পুষ্পাঃ দ্যা রুল সিনেমার মুক্তির কথা ছিলো কিন্তু দর্শকদের অপেক্ষার একদিন কমিয়ে এনে গতকাল পুষ্পা চরিত্রে অভিনয় করা আল্লু আর্জুন জানান ৫ ডিসেম্বর দর্শকের সাথে দেখা হবে পুষ্পার।

২০২৩ সালের শেষের দিকে শ্যুটিং শুরু হয় পুষ্পাঃ দ্যা রুল সিনেমার। কিন্ত ভাগ শ্যুটিং করেই কাজ বন্ধ রাখতে হয় পরিচালক সুকুমার। এবার ফাইনালি পুষ্পাঃ দ্যা রুল আসছে।

এরই মাঝে পুষ্পাঃ দ্যা রুল এর দুটি পোস্টার ও একটি গান মুক্তি পেয়েছে। ছবির পোস্টারে অল্লু অর্জুনের লুক নিয়েও আলোচনা তুঙ্গে।

এবার দেখার অপেক্ষা রাশমীকা আর আল্লু অর্জুন কতোটা মাতাতে পারে দর্শককে।

Visited 6 times, 1 visit(s) today