বাংলাদেশ নিয়ে মেটিকুলাস প্ল্যান চলছেই…..

বাংলাদেশ নিয়ে মেটিকুলাস প্ল্যান চলছেই…..
শেয়ার করুন
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদ রাষ্ট্রপতির। সেই পদে কে থাকবে, কে থাকবে না সেটা নির্ধারণ করার আলোচনায় রাজনৈতিক দলগুলোর মতামত অবশ্যই গুরুতপূর্ণ। কিন্তু মার্কিন রাষ্ট্রদূতের কাজ কি? কেন এই আলোচনায় সে থাকবে?
বর্তমান উপদেষ্টা পরিষদকে যে যুক্তরাষ্ট্র বসিয়েছে, সেসব যখন বলেছি কত রকম তাচ্ছিল্য দেখেছি। সেনাপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতের সাথে আলোচনা – আর কি কি প্রমাণ লাগবে বলদদের জন্য যে তারা ব্যবহৃত হয়েছে একটি মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে।
বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। অনেক প্রবীণ রাজনীতিবিদ আছেন এই দলে। রাষ্ট্রপতির ইস্যুতে তারা দেশে নতুন করে সাংবিধানিক সংকট চায় না। এবং তারা নির্বাচন চায়। এটাই দাবি হবার কথা ছিল দেশের অন্য সকল রাজনৈতিক দলের।
বর্তমান উপদেষ্টা পরিষদ চায় সাংবিধানিক সংকট তৈরি করে “সংস্কার” এর মূলা ঝুলিয়ে তাদের মেয়াদ দীর্ঘায়িত করতে, যাতে করে জামায়াত নিজেদের ইমেজ তৈরি করতে পারে।
ছাত্রদলের সক্ষমতা নেই শিবিরকে মোকাবিলা করার। একমাত্র ছাত্রলীগ মাঠে নামলেই শিবির প্রতিবন্ধকতার মুখোমুখি হতো। ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে যেন প্রশাসনের মাধ্যমে ছাত্রলীগকে মাঠে নামতে না দেয়া হয়।
দেশের বর্তমান সংকট কোনভাবে আওয়ামী লীগ – বিএনপির দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই। এখন বিষয়টা সরাসরি প্রো ৭১ এবং এন্টি ৭১ এর। এই কথাটা এতদিন লীগের দেখানো জুজু হিসেবে প্রচার করেছে “মুখোশধারী” মুক্তিযুদ্ধে অবিশ্বাসীরা, এখন তা প্রমাণিত সত্য হিসেবে সামনে এসেছে। এখন যারা এই খেলাটা বুঝছে না, তারা হয় বলদ, নয়তো নিজেরাই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুখোশধারী সমর্থক।
এরা ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের অপশাসনের কথা বলে ৭২ এর সংবিধান বাতিল চায়, ৭ই মার্চকে মুছে দিতে চায়। এই মুখোশধারীদের চেহারাগুলোও পরিষ্কার হচ্ছে, আরও হবে – যারা আমাদের সাথেই মিশে ছিল এতদিন প্রগতিশীলতার মুখোশের আড়ালে।
Visited 9 times, 1 visit(s) today