আবাসিক ও সিএনজি খাতে গ্যাস সংকটের মাঝেই দুঃসংবাদ- ৪ নভেম্বর থেকে দেশজুড়ে কমবে সরবরাহ

আবাসিক ও সিএনজি খাতে গ্যাস সংকটের মাঝেই দুঃসংবাদ- ৪ নভেম্বর থেকে দেশজুড়ে কমবে সরবরাহ
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


আবাসিক এলাকা, সিএনজি স্টেশনসহ বিভিন্ন খাতে দেশজুড়ে গ্যাসের সংকট চলছে। এর মধ্যে সরবরাহ আরও কমার খবর জানিয়েছে পেট্রোবাংলা।

সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য আগামী ৪ঠা নভেম্বর থেকে তিন দিন কার্যক্রম বন্ধ থাকবে। এতে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে। এ সময় সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে।

রোববার, ১লা নভেম্বর, পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজ করা হবে। এ জন্য ৪ঠা নভেম্বর সকাল ৮টা থেকে ৭ই নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

এই সময় জাতীয় গ্যাস গ্রিডে প্রতিদিনের সরবরাহ ৩২০ মিলিয়ন ঘনফুট কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কম থাকতে পারে।

গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণকাজ করা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

Visited 16 times, 1 visit(s) today