ক্যানবেরায় অনাড়ম্বর আয়োজনে দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপন

ক্যানবেরায় অনাড়ম্বর আয়োজনে দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপন
শেয়ার করুন

❐ প্রবাস ডেস্ক


অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনাড়ম্বর ও আন্তরিক পরিবেশে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাউদার্ন ক্রস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন উপস্থিতরা।

ঘরোয়া আবহের এই আয়োজনে বক্তারা শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, আদর্শনিষ্ঠা এবং বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন।

একই সঙ্গে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের আদর্শ, দৃঢ়তা ও প্রজ্ঞার আলোকে শেখ হাসিনার রাজনৈতিক জীবন গড়ে ওঠার প্রসঙ্গ তুলে ধরেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের তার মায়ের ৮০তম জন্মদিন উপলক্ষে দেওয়া আবেগঘন শুভেচ্ছাবার্তার উল্লেখ করা হয়।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দৃঢ়তা এবং বঙ্গমাতার প্রজ্ঞা ও সাহসের উত্তরাধিকার ধারণ করে শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনকে আদর্শ ও সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে নিয়েছেন।

জন্মদিন উপলক্ষে আয়োজিত এই মিলনমেলায় উপস্থিতরা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন এবং তার রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেমের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. এজাজ মামুন, ডা. আসিফ রহিম, ড. কামাল উদ্দিন, ড. মহম্মদ মঈন উদ্দিন, ড. তারিক জামান, স্বপ্না শাহনাজ, মুর্শিদা জামান, তারিক রহমান ও শারমিন রহমান।

Visited 49 times, 2 visit(s) today