❐ নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি না বানানোয় সন্তোষ প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সম্প্রতি নেতাকর্মীদের সাথে এক অনলাইন বৈঠকে শেখ হাসিনা এ বিষয়ে মন্তব্য করেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইউনূস রাষ্ট্রপতি হওয়ার জন্যে জ্বিহা বের করে রেখেছিল, তাকে বিএনপি রাষ্ট্রপতি বানায়নি। এদিক দিয়ে বিএনপিকে ধন্যবাদ জানাই। ইউনূস এসেছিল লুটে খেতে, লুটে খেয়ে চলে গেছে। তাকে আবার রাষ্ট্রপতি বানালে বাকিটুকুও লুটে খেত। তাকে না দিয়ে অন্তত একজন রাজনীতিবিদকে রাষ্ট্রপতি বানিয়েছে।
সম্প্রতি ইউনূসকে রাষ্ট্রপতি বানানো হতে পারে- এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও বিএনপি ইউনূসকে রাষ্ট্রপতি না করে দলের দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনীত করে। পরে সংসদের ভোটাভুটিতে ফখরুল রাষ্ট্রপতি মনোনীত হন।
