১৫ই আগস্টের শহিদদের প্রতি ফেসবুকে শ্রদ্ধা, যুবলীগ নেতাকে মারধর, বাড়িতে হামলা

১৫ই আগস্টের শহিদদের প্রতি ফেসবুকে শ্রদ্ধা, যুবলীগ নেতাকে মারধর, বাড়িতে হামলা
শেয়ার করুন

❐ নিজস্ব সংবাদদাতা


যশোরের মনিরামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের শহিদদের স্মৃতির প্রতি ফেসবুকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ইন্দ্রজিৎ সেন নামে এক যুবলীগ নেতাকে মারধর ও তার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে।

ইন্দ্রজিৎ সেন যশোর জেলার মনিরামপুর উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

অভিযোগ অনুযায়ী, ১৫ই আগস্ট উপলক্ষে ইন্দ্রজিৎ সেন তার ফেসবুক অ্যাকাউন্টে শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট দেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।

হামলায় ইন্দ্রজিৎ সেন গুরুতরভাবে আহত ও রক্তাক্ত হন। একই সময় হামলাকারীরা তার বাড়িঘরেও হামলা চালিয়ে ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের শাহাদাতবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা নিবেদন করাকে কেন্দ্র করে একজন রাজনৈতিক কর্মীর ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ইন্দ্রজিৎ সেনের স্বজন ও স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য এবং হামলার ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

Visited 5 times, 1 visit(s) today