সংযুক্ত আরব আমিরাতের ‘আইএল টি-টোয়েন্টি’ ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালসেই থেকে যাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আসন্ন আসরের জন্য রিটেনশন প্রক্রিয়ায় তাকে রেখে দিয়েছে দলটি, যা আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন। মঙ্গলবার রাতে নিজেদের সামাজিক মাধ্যমে মোস্তাফিজুর রহমানের বিশেষ ফুটেজ পোস্ট করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস কর্তৃপক্ষ।
গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে রেকর্ড মূল্য পেয়েও খেলা হয়নি তার। বাংলাদেশে সাম্প্রদায়িক সংহিসতার জেরে তাকে আইপিএল থেকে থেকে দেয়া হয়।
ব্যক্তিগত খেলোয়াড়ের ঘটনাকে রাজনৈতিক মোড় দেয় বাংলাদেশের তখনকার ক্রিকেট বোর্ড ও সরকার। চরম বিতর্কের জন্ম দিয়ে টি-টোয়েন্টিই বিশ্বকাপে অংশ নেওয়া থেকেও বিরত থাকে। পরবর্তীতে বিসিবিতে পরিবর্তন ও নতুন প্রশাসনের অধীনে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলেও ভারতীয় দল বাংলাদেশ সফরে আসছে না রাজনৈতিক পরিস্থিতির কারণেই। এই জটিল পরিস্থিতির মাঝেই ভারতীয় ফ্র্যাঞ্চাইজিটির ড্রেসিংরুমে মোস্তাফিজুর রহমানের স্থান ধরে রাখা ক্রিকেট অঙ্গনে কৌতুহলের জন্ম দিচ্ছে।
