❐ নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর থানার চান মিয়া হাউজিং এলাকায় মামুনুল হকের মাদ্রাসা জামিয়া রহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গতকাল সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে দূর্বত্তরা এ ঘটনা ঘটায়।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চান মিয়া হাউজিং এলাকার সাতমসজিদ ও রহমানিয়া মাদ্রাসার উত্তর পাশের চার নম্বর সড়কে মোটরসাইকেল করে এসে ককটেল ফাটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল বলেন, রহমানিয়া মাদ্রাসা ও খেলাফত মজলিসের আমির মামুনুল হকের অফিসের কাছে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
সারাদেশে ঘটতে থাকা একে একে বোমা বিষ্ফোরণের অংশ এটি, নাকি নিজেদের আক্রান্ত দেখানো ও আলোচনায় থাকার জন্য মামুনুল হকেরই কোনো দূরভিসন্ধি, এ নিয়ে সংশয় বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে।
স্থানীয়রাও একে সাজানো নাটক বলে দাবি করছেন।
