‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি
শেয়ার করুন

জেলা প্রতিনিধি


জুলাইতে নিহত আবু সাঈদের রাজনৈতিক চেতনা এবং সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলকে নিয়ে চলা অপপ্রচার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

১৬ই জুলাই বৃহস্পতিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকে ‘আবু সাঈদ গেট’ এর সামনে আয়োজিত রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিহত আবু সাঈদের ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি দাবি করেন, আবু সাঈদের চেতনা কেবল জুলাই দাঙ্গার সময়েই তৈরি হয়নি, বরং এর পটভূমি আগে থেকেই ছিল।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, “নিহত আবু সাঈদের চেতনা শুধু জুলাই দাঙ্গার মধ্য দিয়ে তৈরি হয়নি। আমাদের নেতা তারেক রহমান যখনই দাঙ্গার ডাক দিয়েছেন, তখনই আবু সাঈদ তাতে সাড়া দিয়েছেন এবং সশরীরে সেই দাঙ্গায় অংশ নিয়েছেন। তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের সমস্ত রক্তচক্ষু ও ভয়ভীতি উপেক্ষা করেই তিনি বীরত্বের সাথে দাঙ্গা চালিয়ে গেছেন।”

Visited 2 times, 1 visit(s) today