তরুণীকে প্রতারণামূলক ধর্ষণ ও গর্ভপাতের পর গুপ্তস্থানে গিয়ে শিবির নেতা জিসানের গুম নাটক!

তরুণীকে প্রতারণামূলক ধর্ষণ ও গর্ভপাতের পর গুপ্তস্থানে গিয়ে শিবির নেতা জিসানের গুম নাটক!
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিনিধি


যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীর গুপ্ত সন্ত্রাসী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান মিয়া প্রধানের অন্তর্ধান নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় চলছিল রাজনৈতিক অঙ্গনে। কিন্তু সেই রহস্য উন্মোচিত হলো।

জানা গেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে প্রতারণামূলকভাবে ধর্ষণ এবং পরে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর পর গুপ্তস্থানে আত্মগোপনে থেকে গুম নাটক সাজিয়েছেন তিনি।

ধর্ষণের অভিযোগে জিসানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় চার আসামির বিরুদ্ধে এই মামলা করেছেন ভুক্তভোগী নারী নিজেই।

জিসান মিয়া প্রধান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদকের পাশাপাশি সংগঠনটির কুমিল্লা পশ্চিম জেলা শাখার সাবেক সভাপতি।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২০শে মে জিসান দাউদকান্দিতে তার ভাড়া বাসায় ওই নারীকে নিয়ে যান এবং বিয়ের আশ্বাস দিয়ে বারংবার ধর্ষণ করেন। পরবর্তী সময়ে তরুণী অন্তঃসত্ত্বা হলে ওষুধ প্রয়োগে ভ্রূণ নষ্ট করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী বিয়ের দাবি তুললে জিসান শুক্রবার বিয়ে করবেন বলে সম্মতি দেন। তবে ১২ই জুন বৃহস্পতিবার বিয়ে না করার ছুতায় কাউকে কিছু না জানিয়ে গুপ্তস্থানে আত্মগোপনে চলে যান। একই সময় তার চাচাতো ভাই রাসেল আহমেদের মাধ্যমে থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

উদ্বেগ জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

শুক্রবার রাত ১০টার দিকে লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসানকে উদ্ধার করে লাকসাম ক্রসিং থানা পুলিশ। উদ্ধারের পর জিসান দাবি করেন, তাকে গাড়িযোগে অপহরণ করা হয়েছিল। তবে কুমিল্লা জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানায়, অপহরণের কোনো সত্যতা নেই — জিসান স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, ‘এক নারীর সঙ্গে প্রতারণামূলক ঘটনার জেরে সে নিজেই আত্মগোপনে ছিল। ওই নারী তার বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ নষ্টসহ বেশ কিছু অভিযোগ এনে মামলা করেছেন।’

বর্তমানে গুপ্ত সংগঠন শিবিরের নেতা জিসান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দাউদকান্দি মডেল থানার তদন্ত কর্মকর্তা সামছুল আলম জানিয়েছেন, মামলার অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Visited 10 times, 1 visit(s) today