❐ ক্রীড়া প্রতিবেদক
মঙ্গোলিয়ার উলন বাটোরে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের হয়ে সেখানে অংশ নিয়েছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। সেখানে আজ তৃতীয় ম্যাচে জয় পেয়েছেন তিনি।
তবে খেলার আগে হোটেলে অভিনব ঘটনা ঘটে, যা নিয়ে তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি।
খেতে গিয়ে হোটেলের বুফেতে ‘হালাল শূকরের মাংস’ দেখে রীতিমত হতভম্ব ফাহাদ।
বিষয়টি তুলে ধরে ফেসবুকে তিনি লিখেছেন:
আমাদের মঙ্গোলিয়ার হোটেলের বুফেতে একটা পদের গায়ে লেবেল লাগানো ছিল ‘হালাল পোর্ক’ (হালাল শুকরের মাংস)। ব্যাপারটা নিশ্চিতভাবেই একটা ভুল মনে করে আমি ওয়েটারকে এ বিষয়ে জিজ্ঞেস করলাম: এটা কি শূকরের মাংস? সে বলল, ‘হ্যাঁ।’ আমি আবার বললাম, ‘তাহলে এখানে হালাল লেখা কেন?’ একেবারে গম্ভীর মুখে সে উত্তর দিলো, ‘এটা হালাল শূকরের মাংস।’
আমার পাশে দাঁড়িয়ে থাকা শ্রীলঙ্কান ভদ্রমহিলা তখন আর নিজের হাসি চেপে রাখতে পারলেন না।
‘আমি কিন্তু ওই হালাল পোর্ক খাইনি!’
এরপর মঙ্গোলিয়া থেকে ফাহাদ গণমাধ্যমকে বলেন, আমার কাছে মনে হয় হোটেল কর্তৃপক্ষ হালাল-হারাম বিষয়টি বুঝতে পারেনি। তাই এমনটা করেছে। এর আগে গরু ও খাসির মাংসের পাশে হালাল লেখা ছিল। তবে আমরা কেউই আর শুকরের মাংস খাইনি।

