ফেনীতে বাস চাপায় পিতা-পুত্র নিহত

ফেনীতে বাস চাপায় পিতা-পুত্র নিহত
শেয়ার করুন

ফেনী :

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফিজিয়া এলাকায় বাস চাপায় পিতা-পুত্র নিহত হয়েছেন। ১২ মে, মঙ্গলবার ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাউদকান্দি এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে প্রায় ১০ মিটার পর্যন্ত রাস্তার ওপর টেনে নিয়ে যায়। এতে মোটরসাইকেলে চালকের আসনে থাকা নুর আলম ও তার ছেলে নীরব নিহত হন। এসময় মোটরসাইকেলে থাকা নুর আলমের ভাগিনা গুরুতর আহত হয়। নিহত নুর আলম ফেনী ডায়াবেটিস হাসপাতালের গাড়ী চালক ও সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর এলাকার বাসিন্দা।

জানাগেছে, দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটির সামনে ফেনী ডায়াবেটিস হাসপাতাল লেখা রয়েছে। নিহত নুর আলম ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে হাফিজিয়া এলাকায় ইউটার্ন করার সময় দুর্ঘটনার কবলে পড়েন।

নিহতদের মরদেহ ফেনী সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Visited 7 times, 1 visit(s) today