৫ আগস্ট থানা লুটের অস্ত্র-গুলিসহ বৈছা কর্মী গ্রেপ্তার

৫ আগস্ট থানা লুটের অস্ত্র-গুলিসহ বৈছা কর্মী গ্রেপ্তার
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ৯ই মে, শনিবার রাতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

এ সময় তার কাছ থেকে ২০২৪ সালের জুলাই-আগস্টের জঙ্গি হামলার সময় থানা থেকে লুট করা একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার পলাশ হোসেন আকাশ (৩২) বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।

আজ ১০ই মে, রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃত পলাশ হোসেন আকাশ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম লামাপাড়া শিবু মার্কেট দরগাবাড়ী এলাকার মৃত জালাল মোল্লার ছেলে।

র‍্যাব জানায়, পলাশ থানা থেকে লুট করা একটি শটগান ও কার্তুজ গোপন স্থানে সরিয়ে রাখতে সস্তাপুর এলাকায় নিয়ে আসেন। খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শটগান ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়

অস্ত্র-গুলি হেফাজতে নেওয়ার পর পলাশকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Visited 8 times, 1 visit(s) today