হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, টিকা ঘাটতি নিয়ে উদ্বেগ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, টিকা ঘাটতি নিয়ে উদ্বেগ
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যদিও এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নতুন করে ১ হাজার ৫৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ আরও বাড়ছে।

মৃতদের মধ্যে অধিকাংশই শিশু। বিভাগভিত্তিক হিসাবে দেখা গেছে, চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৫ শিশু, ঢাকা বিভাগে ৩ শিশু, সিলেট বিভাগে ২ শিশু এবং রাজশাহী বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে ২৫শে এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে। এর মধ্যে ৪ হাজার ৪৬০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২০ হাজার ৪৭৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়, আর চিকিৎসা শেষে ১৭ হাজার ৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ২০৯ জন।

এদিকে, টিকা সংকট নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমনাও অভিযোগ করেছেন, ইউনূস সরকারের সময়ে পর্যাপ্ত হাম টিকা আমদানি করা হয়নি এবং টিকাদান কর্মসূচিকে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি।

তার দাবি, এই অব্যবস্থাপনার কারণে বর্তমানে টিকার ঘাটতি দেখা দিয়েছে, যা শিশু মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট মহল থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকা সরবরাহ নিশ্চিত করা এবং গণটিকাদান জোরদার না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ত

বে সচেতন দেশবাসী হামে শিশু মৃত্যুর ঘটনায় ইউনূস ও তার সরকারের কঠোর দাবি করেছেন। যদিও ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন করা হলেও বর্তমান বিএনপি সরকার বিষয়টি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে।

Visited 9 times, 1 visit(s) today