জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যেই মার্কেট, দোকান-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যেই মার্কেট, দোকান-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারাদেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারের প্রচেষ্টায় সহযোগিতা করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগের দিন স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি নাজমুল হাসান মাহমুদ।

তবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং জরুরি সেবাসংক্রান্ত দোকানগুলো এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।

সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু বলেন, এই পদক্ষেপে ঠিক কতটা বিদ্যুৎ সাশ্রয় হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট হিসাব করা হয়নি।

তিনি উল্লেখ করেন, করোনাভাইরাস মহামারির সময়ও একই ধরনের সময়সীমা অনুসরণ করা হয়েছিল এবং ব্যবসায়ীরা এতে অভ্যস্ত।

তিনি আরও বলেন, এটি কোনো সরকারি নির্দেশনা নয়; বরং বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ীদের স্বেচ্ছাপ্রণোদিত উদ্যোগ।

Visited 11 times, 1 visit(s) today