‘বেআইনি বিচার’ বন্ধ করে বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর মুক্তি দাবি

‘বেআইনি বিচার’ বন্ধ করে বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর মুক্তি দাবি
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদন

‘বেআইনি বিচার’ বন্ধ করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর প্রধান প্রশিক্ষক হাসানুল হক ইনুর মুক্তির দাবিতে সমাবেশ করেছে জাতীয় যুব জোট।

রবিবার বিকালে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির তথ্য জানানো হয়।

জাতীয় যুব জোট নেতারা অভিযোগ করেছেন, হাসানুল হক ইনুকে ‘বেআইনিভাবে’ আটক রেখে বিচার প্রক্রিয়া চালানো হচ্ছে।

সমাবেশে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মোহসীন বলেন, বেআইনিভাবে হাসানুল হক ইনুকে আটক রাখা হয়েছে। তিনি অবিলম্বে ‘বেআইনি’ বিচার বন্ধ করে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন বলেন, স্বাধীনতার অগ্নিঝরা মার্চের অন্যতম নেতা হিসেবে ইনুর অবদান রয়েছে। অথচ তাঁকে বেআইনি আদালতে বিচারের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ অবস্থার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত মুক্তির দাবি জানান তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজনও একই দাবি পুনর্ব্যক্ত করেন।

সমাবেশে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, মির্জা মো. আনোয়ারুল হক, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সাবেক ছাত্রনেতা রাজু আহাম্মেদ, যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান, যুব আন্দোলনের সভাপতি মুশাহিদ আহমেদ, যুব ঐক্যের মিনহাজ সেলিম, যুব জোটের কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি ও সহসভাপতি মো. আবু হানিফ বক্তব্য রাখেন।

Visited 10 times, 1 visit(s) today