টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন

টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


গাজীপুরের টঙ্গীতে পুড়িয়ে দেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের অফিসে ১৮ মাস পর দলীয় ব্যানার টাঙালেন দলের নেতাকর্মীরা।

আজ ২৬শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুর ১২টায় টঙ্গী আওয়ামী লীগের অফিসে গিয়ে সরেজমিন দেখা যায় সেখানে দলীয় ব্যানার ঝুলছে। যাতে লেখা রয়েছে- জেনে রেখো…‘যতই হত্যা করো, জন্মাবো আবার, দারুণ সূর্য হবো-লিখবো নতুন ইতিহাস।’

এছাড়া আরও কিছু উদ্দীপনামূলক স্লোগানও দেখা যায়।

সকাল থেকে সাধারণের চোখে পড়েছে ব্যানারটি। অনেককেই দেখা গেছে ব্যানার পেছনে রেখে ছবি তুলতে। উৎসাহী জনতা আওয়ামী লীগের পুনর্জাগরণকে ইতিবাচক হিসেবে দেখছেন বলেও জানান অনেকেই প্রতিবেদককে।

২০২৪ সালের জুলাই-আগস্টের দাঙ্গার পর ৫ আগস্ট আন্দোলনকারী জঙ্গি-দাঙ্গাবাজরা বাংলাদেশ আওয়ামী লীগের টঙ্গী কার্যালয়ে আগুন দেয় ও লুটপাট চালায়। আগুনে পুড়ে যায় দলীয় অফিস। জুলাই আন্দোলনকারী দাঙ্গাবাজারা সেখান থেকে মূল্যবান সামগ্রী লুটে নিয়ে যায়।

এরপর থেকেই দলীয় কার্যালয় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

এদিকে আজ সকাল ১১টার দিকে গাজীপুর-২ আসনের আওয়ামী লীগ সরকারের নির্বাচিত সংসদ সদস্য ও তৎকালীন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার ফেসবুকে টঙ্গী আওয়ামী লীগ অফিসে টাঙানো একটি ব্যানারের ভিডিও পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

ফেসবুকে পোস্ট করে জাহিদ আহসান রাসেল লেখেন, ‘টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর আওয়ামী লীগের দলীয় ব্যানার এবং জাতীয় পতাকা উত্তোলন।’

এ বিষয়ে জানতে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

Visited 12 times, 1 visit(s) today