নিসাঙ্কার সেঞ্চুরিতে সুপার এইটে শ্রীলঙ্কা, বিদায়ের মুখে অস্ট্রেলিয়া

নিসাঙ্কার সেঞ্চুরিতে সুপার এইটে শ্রীলঙ্কা, বিদায়ের মুখে অস্ট্রেলিয়া
শেয়ার করুন

পাথুম নিসাঙ্কার বিধ্বংসী এক সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।

সোমবারের এই জয়ে লঙ্কানরা পরের পর্বে পা রাখলেও সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এখন টুর্নামেন্ট থেকে লজ্জাজনক বিদায়ের দ্বারপ্রান্তে।

​এদিন টস হেরে আগে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেডের ব্যাটে উড়ন্ত সূচনা পায় অস্ট্রেলিয়া। মাত্র ৯ ওভারেই ১০৪ রান যোগ করেন তারা। মার্শ ৫৪ ও হেড ৫৬ রান করে বিদায় নেওয়ার পর পথ হারায় অজিরা। দুশান হেমান্থার বোলিং তোপে ১৮১ রানেই অলআউট হয়ে যায় তাদের ইনিংস। হেমান্থা তুলে নেন ৩টি উইকেট।

​রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কাকে শক্ত ভিত্তি এনে দেন নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৯৭ রান। ৫২ বলে ব্যক্তিগত ১০০ পূর্ণ করার পথে ৫টি ছক্কা ও ১০টি চার মারেন নিসাঙ্কা। শেষ পর্যন্ত ২ ওভার হাতে রেখেই ১৮৪ রান তুলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। মিড-উইকেটে সুইপ করে জয়সূচক রানটি আসে পবন রত্ননায়েকের ব্যাট থেকে।

​জিম্বাবুয়ের কাছে আগের ম্যাচে হারা অস্ট্রেলিয়ার ভাগ্য এখন অন্যদের হাতে। সুপার এইটের দৌড়ে টিকে থাকতে হলে শুক্রবার ওমানের সঙ্গে জেতার পাশাপাশি তাদের প্রার্থনা করতে হবে যেন বৃহস্পতিবারের ম্যাচে শ্রীলঙ্কা হারিয়ে দেয় জিম্বাবুয়েকে।

Visited 6 times, 1 visit(s) today