নতুন সরকারের শপথের আগের দিন দেশ ছাড়লেন বুলবুল

নতুন সরকারের শপথের আগের দিন দেশ ছাড়লেন বুলবুল
শেয়ার করুন

বাংলাদেশের বিশ্বকাপ খেলা জলাঞ্জলি দেয়া বিতর্কিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশ ছেড়ে গেছেন। বিএনপি সরকারের শপথের আগের দিন তিনি অস্ট্রেলিয়ায় ছুটিতে চলে যাচ্ছেন বলে বিসিবির একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।

মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার ইস্যুকে বিশ্বকাপ বর্জনের রাজনীতিতে নিয়ে যান বুলবুল। অন্তর্বতী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে মিলে ভারত বিরোধী অবস্থান নিয়ে দেশের ক্রিকেটে কালো দিন নিয়ে আসেন তিনি।

নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে জড়ান বিতর্কে। আইসিসি বোর্ড সভায় ভোটে বাংলাদেশের পক্ষে পাকিস্তান ছাড়া কারো ভোট আনতে পারেননি তিনি। শোচনীয়ভাবে ভোটাভুটিতে হারার পরও বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিতে আসিফ নজরুলের পাশে দাঁড়ান তিনি। পাকিস্তানের বোর্ড প্রধান মহসিন নাকভির সঙ্গে রাজনীতি করেন ক্রিকেট নিয়ে। কিন্তু ফল পক্ষে আসেনি। বাকি সব দল বিশ্বকাপ খেললেও তার কারনে বঞ্চিত হয়েছে বাংলাদেশ।

বুলবুলের এই অবস্থানে সমর্থন ছিলো না বিএনপির ক্রীড়া সংগঠকদের। বিএনপি একপেশে নির্বাচনে জেতার পর নিজের আগামী নিয়ে অনিশ্চিত এই সাবেক অধিনায়ক। আপাতত তিন সপ্তাহের ছুটিতে গেলেও তার একই পদে ফেরার সম্ভাবনা ক্ষীণ।

Visited 11 times, 1 visit(s) today