বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় জামায়াতের জয়: আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি!

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় জামায়াতের জয়: আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি!
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচন (১২ ফেব্রুয়ারি ২০২৬) ফলাফলে বিএনপি-নেতৃত্বাধীন জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে এগিয়েছে, কিন্তু জামায়াতে ইসলামীর (জামায়াত) ৬৮ আসন জয় (জোটসহ ৭৭ আসন) বিশেষ করে ভারত-সীমান্তবর্তী এলাকায় একটি গুরুতর আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।

সাতক্ষীরা, কুষ্টিয়া, রংপুর, শেরপুর, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জসহ সিলিগুড়ি করিডর (চিকেন নেক) সংলগ্ন এলাকায় জামায়াতের প্রায় একচেটিয়া জয় (যেমন সাতক্ষীরায় ৪টির মধ্যে সবকটি, কুষ্টিয়ায় ৪টির মধ্যে ৩টি) জাতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকির সৃষ্টি করতে পারে।

এই ৫১টিরও বেশি আসন সীমান্তবর্তী জেলায় অবস্থিত, যা একটি অবিচ্ছিন্ন বেল্ট তৈরি করেছে যা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং চিকেন নেকের সাথে সরাসরি যুক্ত।

জামায়াতের এই সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়; এটি দীর্ঘমেয়াদী কৌশলগত প্রচেষ্টার ফল। সীমান্তবর্তী জেলাগুলোতে জামায়াত দীর্ঘদিন ধরে মাদ্রাসা নেটওয়ার্ক, মসজিদ-ভিত্তিক সংগঠন এবং অর্থনৈতিক সহায়তা (দারিদ্র্যপীড়িত এলাকায় ওয়েলফেয়ার প্রোগ্রাম, চাকরি/ব্যবসা সুযোগ) প্রদানের মাধ্যমে স্থানীয় সমর্থন বাড়িয়েছে।

 

এই নেটওয়ার্কগুলো গ্রামীণ ও সীমান্তবর্তী সম্প্রদায়ে গভীর শিকড় গেড়েছে, যা নির্বাচনে তাদের ভোটব্যাঙ্ক হিসেবে কাজ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে, এই এলাকায় জামায়াতের শক্তি শুধু নির্বাচনী নয়—এটি মসজিদ-মাদ্রাসা-ভিত্তিক প্যাট্রোনেজ সিস্টেমের উপর নির্ভরশীল।

 

এই প্রসঙ্গে ভয়ারতে তিস্তা নদীর পানির বণ্টনে অনীহা, সীমান্ত হত্যা ঘটনাগুলো জামায়াতের জন্য প্রভাবকের ভূমিকা রেখেছে, সমর্থন আদায়ের রাস্তা সহজ করেছে। তিস্তা পাড়ের (রংপুর, লালমনিরহাট, নীলফামারী ইত্যাদি) মানুষ দীর্ঘদিন ধরে খরা, ফসলহীনতা এবং পানির অভাবে ভুগছে। ভারতের সাথে তিস্তা চুক্তি না হওয়ায় স্থানীয় ক্ষোভ বাড়ছে, যা জামায়াত ভারত-বিদ্বেষী প্রচারণায় কাজে লাগিয়েছে।

 

সীমান্ত হত্যা, ৫৩টি নদীর পানি বণ্টন অমীমাংসিত থাকা এবং অন্যান্য অভিযোগগুলোকে জামায়াত “ভারতীয় আধিপত্য” হিসেবে চিত্রিত করে স্থানীয়দের মধ্যে ঘৃণা ও বিরোধিতা উস্কে দিয়েছে। এই ক্ষোভ তাদের অবস্থানকে আরও সুসংহত করেছে, বিশেষ করে চিকেন নেক সংলগ্ন উত্তরাঞ্চলে।

 

এই রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটের সাথে সাম্প্রতিক ভারত-বাংলাদেশের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট এর যোগসুত্র, চরম আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি করেছে।

 

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে নভেম্বর ২০২৫-এ দিল্লিতে বৈঠক করেন। সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা সীমান্তবর্তী জেলায় (রংপুর থেকে চট্টগ্রাম হিল ট্র্যাক্টস পর্যন্ত) অন্তত ১২টি জঙ্গি ক্যাম্প/প্রশিক্ষণ শিবিরের অস্তিত্বের তথ্য বাংলাদেশকে জানায়। এগুলোকে ভারত আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে, এবং বাংলাদেশকে এই বিষয়ে ব্যাবস্থা নেয়ার আহ্বান জানানো হয় ভারতে পক্ষ থেকে।

খলিলুর রহমান পরবর্তীতে কাতারে (দোহায়) অজিত দোভালের সাথে এই বিষয়ে ইন্দো প্যাসিফিক নিরাপত্তা বৈঠকে আলাপ করেন, যেখানে খলিলুর রহমান ঐ সকল জঙ্গি ঘাটিগুলোকে আওয়ামীলীগ আমলে সৃষ্ট বলে দায়ভার এড়িয়ে যান। যা ভারত-বাংলাদেশ নিরাপত্তা সহযোগিতার পরিপ্রেক্ষিতে জটিলতা বাড়িয়েছে।

জামায়াতের সীমান্তবর্তী আধিপত্য এবং জঙ্গি ক্যাম্পের অভিযোগের মধ্যে একটা অদৃশ্য যোগসূত্র ক্রমশ স্পষ্ট হচ্ছে। জামায়াতের মাদ্রাসা-মসজিদ নেটওয়ার্ক এবং অর্থনৈতিক প্রভাব এই এলাকায় র‌্যাডিকালাইজেশনের পাইপলাইন হিসেবে কাজ করতে পারে বলে আশংকা প্রকাশ করছেন আন্তর্জাতিক ও জাতীয় নিরাপত্তা বিশ্লেষকরা।

নিরাপত্তা বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে, জামায়াতের গ্রাসরুটস (মাদ্রাসা, ছাত্র সংগঠন) থেকে অনেক মিলিট্যান্ট উঠে আসে, যদিও সরাসরি নিয়ন্ত্রণ না থাকলেও আইডিওলজিক্যাল ওভারল্যাপ রয়েছে। এই নেটওয়ার্ক জঙ্গি গ্রুপ (যেমন JMB বা আনসারুল ইসলাম বা হিযবুত তাহরীর) এর জন্য রিক্রুটমেন্ট ও লজিস্টিক সাপোর্ট প্রদান করতে পারে।

সীমান্ত এলাকাগুলোতে জামায়াতের রাজনৈতিক নিয়ন্ত্রণ এই ক্যাম্পগুলোকে সুরক্ষা দিতে সাহায্য করতে পারে, যা ভারতের উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ এবং চিকেন নেকের নিরাপত্তাকে বিপন্ন করবে।

 

পূর্বেও ভারতের অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী (যেমন ULFA, NDFB, NSCN, NLFT, ATTF ইত্যাদি) এবং মৌলবাদী ফ্রন্টগুলোর সাথে জামায়াতের নেটওয়ার্ক স্থাপনের ঘটনা লক্ষ্য করা গেছে জামায়াতের ক্ষমতা থাকাকালীন সময়ে।

১৯৯০-২০০০-এর দশকে BNP-জামায়াত জোট সরকারের সময় ভারতের উত্তর-পূর্বের বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোকে বাংলাদেশে আশ্রয়, প্রশিক্ষণ ক্যাম্প এবং লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছে বলে ভারত অভিযোগ করে। যার প্রমাণ ২০০৪ সালের ১লা এপ্রিল তারিখে মধ্যরাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা বা সিইউএফএল জেটিঘাটে খালাসের সময় আটক হওয়া ১০টাক অস্ত্র, যা জামায়াতী কানেকশনের মাধ্যমে বাংলাদেশে ঢোকে এবং যার গন্তব্য ছিল আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠি।

এছাড়া জামায়াতের শাসনামলে অনেক ULFA নেতা বাংলাদেশে নিরাপদে অবস্থান করে বাংলদেশ থেকে তাদের অপারেশন পরিচালনা করার তথ্য পাওয়া যায়। ২০০৯-২০১০ সালের দিকে বাংলাদেশ সরকার উলফা (ULFA) বিরোধী কঠোর অবস্থানে গিয়ে অনেক শীর্ষ নেতাকে আটক ও ভারতের কাছে হস্তান্তর করে। এর মধ্যে উলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া, সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া, চিত্রবন হাজারীকা, মিথিঙ্গা দাইমারি, শশধর চৌধুরীসহ অনেকে অন্যতম।

পাকিস্তানের ISI-এর মাধ্যমে জামায়াতের সাথে ভারতের উত্তর- পূর্বাঞ্চলের বিচ্ছিনতাবাদী গোষ্ঠিগুলোর সাথে এই নেটওয়ার্ক স্থাপিত হয়েছিল, যা চট্টগ্রাম হিল ট্র্যাক্টস এবং সীমান্ত এলাকায় ক্যাম্প চালানোর সুবিধা দিয়েছিল। এখন সীমান্তবর্তী অঞ্চলে জামায়াতের দুর্গ স্থাপনের ফলে এই পুরনো নেটওয়ার্কের সাথে যোগাযোগ সহজ হবে, যা বাংলাদেশ ও ভারত উভয় দেশের জন্যই হুমকি সৃষ্টি করতে পারে। আগস্ট ২০২৪ উত্তর বাংলাদেশে পাকিস্থানী সেনাবাহিনী থেকে শুরু করে আইএসআই অনেক সদস্য গোপনে আসা যাওয়া করেছে, যে পূর্বের নেটওয়ার্ককে পূনস্থাপনের প্রয়াশ হিসাবেই দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। যা বিশেষ করে চিকেন নেকের মতো সংকীর্ণ করিডরে অস্থিরতা বাড়িয়ে উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার সম্ভাবনা সৃষ্টি করতে পারে।

জামায়াতের মূল লক্ষ্য—ভারত-বাংলাদেশ সম্পর্কে অস্থিরতা সৃষ্টি করে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে ফেলা—যেভাবে পাকিস্থানের সহয়তা নিয়ে এলইটি জুম্ম-কাস্মিরে অস্থিরতা সৃষ্টি করছিলো। একই রকমভবে জামায়াতে ইসলামী তাদের ভারত-বিদ্বেষী প্রচার, তিস্তা/সীমান্ত ইস্যুতে ক্ষোভ উস্কানো এবং সীমান্তে রাজনৈতিক-ধর্মীয় নিয়ন্ত্রণ স্থাপনের মাধ্যমে সীমান্তবর্তী অঞ্চলে অস্থিরতা তৈরি করার মতো ভিত্তি মজবুত করে ফেলেছে ২০২৬ সালের ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে।

 

যদি বাংলাদেশের সরকার ও নিরাপত্তা বাহিনী (BGB, RAB, পুলিশ) এখনই সীমান্তবর্তী অঞ্চলে কার্যকর অভিযান, গোয়েন্দা নজরদারি, মাদ্রাসা রেগুলেশন এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন না নেয়, তাহলে জামায়াতের ঘৃণার আবাদ, উগ্রবাদ এবং স্থানীয় ভারত-বিদ্বেষ যেকোনো সময় সীমান্ত সংঘাত, অনুপ্রবেশ বা ট্রান্সন্যাশনাল জঙ্গি অ্যাকটিভিটিতে রূপ নিতে পারে।

 

এই পরিস্থিতি শুধু বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি। নতুন গঠিত BNP সরকারের জন্য সম্ভবত এটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা ভারত-বাংলাদেশের মধ্যবর্তী ৪,০৯৭ কিমি সীমান্তকে নিরাপদ রাখার মাধ্যমে আঞ্চলিত স্থিতিশীলতা রক্ষা করা। এখনই ভারতের সাথে যৌথ গোয়েন্দা অভিযান, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং জঙ্গি নেটওয়ার্ক ভাঙার পদক্ষেপ নিতে হবে, অন্যথায় জামায়াতের সীমান্ত আধিপত্য আঞ্চলিক যুদ্ধের বীজ বপন করতে পারে।

 

Visited 37 times, 1 visit(s) today