তাজনূভা জাবীন: এনসিপির পরিকল্পনায় পাঁচ ডানপন্থি এমপি পেল জাতি, সংসারটা সুখের হলেই হয় এখন

তাজনূভা জাবীন: এনসিপির পরিকল্পনায় পাঁচ ডানপন্থি এমপি পেল জাতি, সংসারটা সুখের হলেই হয় এখন
শেয়ার করুন
❐ নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ পাঁচজন ডানপন্থি এমপি পেল জাতি, এনসিপির পরিকল্পনা এটাই ছিল বলে মন্তব্য করেছেন দলটির সাবেক নেত্রী তাজনূভা জাবীন।

আজ ১৩ই ফেব্রুয়ারি, শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

তাজনূভা জাবীন লেখেন: হিসাবের মধ্যে শুধু পঞ্চগড়ের সারজিস আর দিনাজপুরের আহাদ বাদ পরসে। বাকি ৬ জনের ঠিকঠাক দেখভাল করসে জামায়াত। ওই জোটের বাকি প্রার্থীদের হিসাব এনসিপির ভেতরে বা জামায়াতের খাতায় কখনও দেখি নাই। যদিও আমি এলিট, রাজনীতি বুঝি না। তারপরও এই ৮ জন ছাড়া আর কাউকে জামায়াত গুনসে কিনা সন্দেহ।’

এনসিপির সাবেক নেত্রী লেখেন, ‘খুবই মূল্যবান এই ৬টা আসন। অসংখ্য মানুষের সাথে সততা দেখাতে হলো, অজস্র মানুষের সাথে বেঈমানি করতে হলো, অজস্র মানুষকে মিথ্যা আশ্বাস দিতে হলো, তাদের স্বপ্নকে ভাঙতে হলো, তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হলো সংসদ পর্যন্ত যেতে।’

এনসিপির বিজয়ীদের প্রসঙ্গে তাজনূভা লেখেন, ‘জাতি ৫ জন পিওর ডানপন্থার তরুণ এমপি পেল। শুরু থেকে এটাই পরিকল্পনা ছিল, এটাই লক্ষ্য ছিল এনসিপির। রামপুরার আহ্বায়ক পরিকল্পনা বুঝে নিজ স্বার্থে টুক করে ঢুকে পড়েছে। স্বজাতির ডালপালা যারা বাদ পড়ছে, তাদের সংরক্ষিত আর উচ্চকক্ষে নিয়ে নিবে। এরপর সংসারটা সুখের হলেই হয় এখন। কারমা বিচিং না করলেই হয়।’

নির্বাচনের ফলাফলে এবি পার্টির অবস্থান নিয়ে তাজনূভা লেখেন, ‘আর এবি পার্টির দুইজন জনপ্রিয় নেতা, আপনারা পুরো সময় এদের শেখাতে চেয়েছেন রাজনীতি, এখন এদের থেকে শেখেন।’

এনসিপির সাবেক এই নেত্রী আরও লেখেন, ‘নিজের স্বার্থ কায়েম করতে বেঈমানিটা এমন সূক্ষ্মভাবে করতে হয় যেন সেটাকে বেঈমানি না রাজনৈতিক কৌশল মনে হয়, মহানুভব মনে হয়। শুভ সকাল।’

Visited 45 times, 1 visit(s) today