৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছেন আলী রিয়াজ: সাবেক ছাত্রনেতা মোশাররফ আহমেদ

৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছেন আলী রিয়াজ: সাবেক ছাত্রনেতা মোশাররফ আহমেদ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বিদেশি নাগরিক হয়ে বাংলাদেশের রাজনীতি ও সংবিধান নিয়ে নানাভাবে মন্তব্য করে বিতর্কের জন্ম দেওয়া আলী রিয়াজকে ঘিরে নতুন করে প্রশ্ন তুলেছেন সাবেক ছাত্রনেতা ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তিনি বলেন, ৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে এখন আলী রিয়াজ বলছেন—রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নিক। তাহলে শুরুতেই কেন বলেননি? এখন হঠাৎ সরে দাঁড়ানো মানে তো দায়িত্ব থেকে পলায়ন। তিনি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন।

তিনি আরও বলেন, এতদিন ধরে মাঠে ছিলেন, ড. ইউনূসের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এখন বলছেন—‘মাঠও নাই, পুরোহিতও নাই’। তাহলে এতদিন যা করলেন, সেই বিপুল অর্থ ও সময়ের জবাব কে দেবে?

মোশাররফ আহমেদের মতে, ৯ মাস ধরে দেশজুড়ে অনিশ্চয়তা তৈরি করে এখন আলী রিয়াজ বলছেন, রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিক। আগে যদি বলতেন, তাহলে জনগণের এই বিভ্রান্তি, অর্থনৈতিক ক্ষতি হতো না। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা এমন অবস্থায় ছিল যে, একজন দায়িত্বশীল নাগরিক কখনোই এই রকম ভূমিকা নিতেন না।

তিনি অভিযোগ করেন, বিদেশে বসে বাংলাদেশের গণতন্ত্র, সংবিধান ও নির্বাচন নিয়ে যেভাবে দিকনির্দেশনা দিতে চেয়েছেন আলী রিয়াজ, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের প্রত্যাশা ছিল, ড. ইউনূস ও তার পরামর্শকগণ জাতির জন্য বাস্তবসম্মত সমাধান দেবেন, কিন্তু তারা ফল দিয়েছেন—একটি ব্যর্থ পরিকল্পনা।

শেষে মোশাররফ আহমেদ বলেন, আমি ড. ইউনূসের শত্রু নই। আমি কেবল হতাশ—কারণ যাদের কাছ থেকে আমরা জাতির পথপ্রদর্শক ভূমিকা আশা করেছিলাম, তারা দেশকে আরো বিভ্রান্ত করেছেন। আলী রিয়াজ তার মধ্যে অন্যতম।

Visited 153 times, 1 visit(s) today