‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেল ঘোষণা: ভিপি নাইম, জিএস অনয়, এজিএস অদিতি, মুক্তিযুদ্ধ সম্পাদক ফাহমিদা

‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেল ঘোষণা: ভিপি নাইম, জিএস অনয়, এজিএস অদিতি, মুক্তিযুদ্ধ সম্পাদক ফাহমিদা
শেয়ার করুন
ঢাবি প্রতিনিধি। ২০শে আগস্ট, ২০২৫ঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তিন বাম ছাত্র সংগঠন—বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল—যৌথভাবে ১৫ সদস্যের প্যানেল ঘোষণা করেছে।

আজ বুধবার মধুর ক্যান্টিনে ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ নামে এই প্যানেলটি ঘোষণা করা হয়। এতে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন মো. নাইম হাসান (হৃদয়) এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে এনামুল হাসান অনয়। আর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে অদিতি ইসলাম এবং মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক পদে রয়েছেন ফাহমিদা আলম।

প্যানেলটি ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মাহির শাহরিয়ার রেজা।

তিনি বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই তাঁরা এই প্যানেল দিয়েছেন।

এই প্যানেলে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: , কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: সুর্মী চাকমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: শাকিব মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: আবদুল্লাহ ইবনে হাসান, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক : সানজিদা আহমেদ তন্বী, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক: মাসফিকুজ্জামান তাইন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক: মিনহাজুল ইসলাম ফারহান।

এছাড়া, সদস্য পদে আছেন হাসিন, তর্পিতা ইসলাম অব্ধি, জুনাইদ হোসেন, আদনান মুহাম্মদ ও মাহবুবুর রহমান।

Visited 121 times, 1 visit(s) today