পান্না: নোবেলজয়ী অধ্যাপক শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করে নিজের ক্ষমতার ভিত্তি মজবুত করছেন

পান্না: নোবেলজয়ী অধ্যাপক শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করে নিজের ক্ষমতার ভিত্তি মজবুত করছেন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন, কথিত নোবেলজয়ী এক অধ্যাপক শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করে নিজের ক্ষমতার ভিত্তি মজবুত করছেন।

তিনি বলেন, ছাত্রদের মাথার ওপর কাঁঠাল ভেঙে খাওয়া হচ্ছে, আর তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনা নেই এই ব্যক্তির। কেবল শিক্ষার্থীদের ব্যবহার করছেন।

সম্প্রতি এক বিচারক ছাত্রদের জামিন প্রসঙ্গে মন্তব্য করেন, “পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে”-এ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব মন্তব্য করেন পান্না।

তিনি আরও বলেন, ড. ইউনূস বর্তমানে যেসব উদাহরণ তৈরি করছেন, তা দেখে ভবিষ্যতে সত্যিকারের নোবেল পাওয়ার যোগ্য ব্যক্তিরাও হয়তো নোবেল পেতে লজ্জা পাবেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পান্না বলেন, “এই দেশটাকে নিয়ে এখন সবাই নিজেদের মতো করে খেলছে। আগে আওয়ামী লীগের আমলে যতটা না খেলা হয়েছে, এখন চলছে নগ্ন খেলা-যেখানে কারো কিছু বলার সুযোগ নেই।”

Visited 14 times, 1 visit(s) today