নিজস্ব প্রতিবেদক
জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন- নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনসুর আলী মঞ্জু (৬০) ও তার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হোসেন কাঞ্চন (৩০)। আওয়ামী লীগ ও ছাত্র সংগঠনের রাজনীতিতে জড়িত থাকায় তাদের গ্রেপ্তার করাহ হয়েছে।
আজ ১৭ই জুলাই, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার দুজনকে জামালপুর আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মুনসর আলী মঞ্জু ও বায়জিদকে গ্রেপ্তার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ডেভিল হান্ট অপারেশনের আওতায় ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
