গাজায় গণহত্যায় মাইক্রোসফট, গুগল, অ্যামাজনসহ ৬০ প্রতিষ্ঠান জড়িত

গাজায় গণহত্যায় মাইক্রোসফট, গুগল, অ্যামাজনসহ ৬০ প্রতিষ্ঠান জড়িত
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলের নেতৃত্বে গাজায় চলমান নির্মম গণহত্যায় শুধু রাষ্ট্রীয় বাহিনী নয়, বিশ্বের নামী প্রযুক্তির করপোরেট প্রতিষ্ঠানগুলোরও জড়িত থাকার প্রমাণ মিলেছে।

জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের এক প্রতিবেদনে বলা হয়েছে— মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, আইবিএমসহ অন্তত ৬০টি প্রযুক্তি ও অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ইসরায়েলকে নজরদারি, অস্ত্র ও যন্ত্রপাতি সরবরাহ করে এই গণহত্যায় সহায়তা করেছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব কোম্পানি ইসরায়েলের সামরিক আগ্রাসন ও দখলদার নীতির সঙ্গে অর্থনৈতিকভাবে জড়িত। আলবানিজ এসব কোম্পানির বিরুদ্ধে বাণিজ্য বন্ধ ও নির্বাহীদের আন্তর্জাতিক আদালতে বিচারের আহ্বান জানিয়েছেন।

এদিকে, গাজায় যুদ্ধবিরতির নামে ইসরায়েল নিজেদের সেনা রেখে নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে, যা হামাস ও মানবিক সংস্থাগুলো প্রত্যাখ্যান করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে, যুদ্ধবিরতি না হলে অনাহারে মৃত্যুর ঝুঁকি ভয়াবহভাবে বাড়বে।

গত এক মাসে ত্রাণ নিতে গিয়ে ৬ শতাধিক ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। জাতিসংঘ এসব ত্রাণকেন্দ্রকে ‘মরণফাঁদ’ বলছে।

Visited 8 times, 1 visit(s) today